কক্সবাজারে দ্রুতগামী মোটরসাইকেল এক পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি উল্টে আরোহী ও পথচারী দুজনেরই মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপরে কক্সবাজার শহরের সাবমেরিন স্টেশন সংলগ্ন প্রধান সড়কে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. ছমি উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে দুজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাদের পরিচয় নিশ্চিত করতে এবং পরবর্তী আইনগত প্রদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।
ওসি জানিয়েছেন, নিহত ২ জনের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ হাসপাতাল এবং ঘটনাস্থলে রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, একটি মোটরসাইকেলের গ্যারেজের কর্মী মোটরসাইকেল মেরামেতে কাজ করে সড়কে চালিয়ে দেখছিল। এতে ঘটনাস্থলে এক পথচারীকে ধাক্কা দেয়। এই সময় উল্টে গিয়ে আরোহী এবং পথচারী উভয় আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
-পতাকানিউজ/এনএ

