কৃষি জমির ধানক্ষেতে এক ব্যক্তিকে মুখ পোড়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়া ধানের মাঠে এঘটনা ঘটে। মরদেহের পরিচয় পাওয়া যায়নি। বুধবার, ২৬ নভেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ধানের মাঠ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর মরদেহ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। অজ্ঞাত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের বেশি হবে।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, ‘হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
পতাকানিউজ/এএইচ

