রাজধানীর ধানমন্ডিতে মিছিলের চেষ্টা করতে গিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কবি নজরুল ইনস্টিটিউটের সামনে স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
আটক ব্যক্তিরা হলেন মিলন খান (৩০) ও শওকত হোসেন ওরফে বাবু (৩২)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মিলন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি। শওকত হাজারীবাগ থানা যুবলীগের সাধারণ সম্পাদক।
ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক জানান, শওকতের মোবাইল ফোনে বাসে অগ্নিসংযোগের নিজের ধারণ করা ভিডিও পাওয়া গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

