প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তার দপ্তরে পুলিশের নতুন আইজিপি মো. আলী হোসেন ফকিরকে র্যাঙ্কব্যাজ পরিয়ে দিয়েছেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। একইদিন নতুন আইজিপি আগের আইজিপি বাহারুল আলমের কাছ থেকে কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।
এর আগে এপিবিএন’র প্রধানের দায়িত্বরত ছিলেন মো. আলী হোসেন ফকিরকে পুলিশ প্রধান করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত মঙ্গলবার প্রজ্ঞাপন জারির পর আজ বুধবার তিনি দায়িত্বভার গ্রহণ করলেন।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট।
আলী হোসেন ফকিরকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগ শাসনামলে প্রথমবার চাকরিচ্যুত, পরের বার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এখন তিনি বাংলাদেশের নতুন আইজিপি।
-পতাকানিউজ

