পতাকা নিউজ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নতুন কৌশল খুঁজছে বিএনপি
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নতুন কৌশল খুঁজছে বিএনপি

পতাকা প্রহরী
বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৮:২৫ পূর্বাহ্ণ
BNP 4
ফাইল ছবি

আসছে জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি এখন ভোটমুখী রাজনীতির রূপরেখা ঠিক করছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর দলটির এখন মূল লক্ষ্য হচ্ছে—কীভাবে জনগণকে নির্বাচনের দিকে টেনে আনা যায় এবং নিজেদের অবস্থানকে শক্তিশালী করা যায়।

সাম্প্রতিক সময়ে বিএনপির বিরুদ্ধে নানা প্রোপাগান্ডা, জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলের ঘোষিত কর্মসূচি এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটি এ কৌশল নির্ধারণ করেছে।

গত সোমবার রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি এখন শুধু রাজপথ নয়, মানুষের ঘরেও যাবে—‘ডোর টু ডোর’ কর্মসূচির মাধ্যমে।

দলটি মনে করছে, জনগণকে সরাসরি সম্পৃক্ত না করলে নির্বাচনী ঢেউ তোলা সম্ভব নয়। এ কাজে নারী নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা হবে।

যুক্তরাষ্ট্র—ইরান পাল্টাপাল্টি হামলায় আরও বাড়ল তেলের দাম
মেসি-ইয়ামাল মুখোমুখি : অবশেষে মাঠে গড়াচ্ছে ‘ফিনালিসিমা’
অস্ত্রসহ ধরা খেয়ে যুবদল নেতা ‘পদহারা’

আগামীকাল বৃহস্পতিবার থেকে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাগপাসহ কয়েকটি দল সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি ও জুলাই সনদের দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি শুরু করছে। বিএনপির বৈঠকে এ বিষয়টিও গুরুত্ব পায়। দলটির বিশ্লেষণ—এই কর্মসূচি রাজনৈতিক চাপ তৈরির কৌশল, যা অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি আদায়ের জন্য। বিএনপি মনে করছে, রাজনৈতিক ময়দানে এসব কর্মসূচির জবাবও দিতে হবে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই।

স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এই আন্দোলন কার বিরুদ্ধে, সেটিই এখন দেখার বিষয়। তাঁর প্রশ্ন—এটা কি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে, জাতীয় ঐকমত্য কমিশনের বিরুদ্ধে, নাকি বিএনপির বিরুদ্ধেই কোনো ফাঁদ? তবে যে দলই কর্মসূচি দিক, বিএনপি রাজনৈতিকভাবে জবাব দেবে।

অন্য সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেন, জনগণের ম্যান্ডেট ছাড়া রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হয়। তাঁর মতে, গণতন্ত্র ফিরিয়ে আনার দেরি যত হবে, দেশ তত সংকটে পড়বে। তিনি সতর্ক করেন, দ্রুত নির্বাচন না হলে বিভক্তি ও সংঘাতের ঝুঁকি বাড়বে।

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একটি ইসলামী দল পিআর ব্যবস্থার দাবিতে আন্দোলন করছে, যা সুপরিকল্পিত মাস্টারপ্ল্যান। তাঁর ভাষায়, ‘পরাজিত শক্তির সঙ্গে আঁতাত রাজনীতির জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকে আনবে।’

বিএনপি আগামী নির্বাচনের জন্য একটি পূর্ণাঙ্গ ইশতেহার তৈরি করছে। জানা গেছে, ৩১ দফা সংস্কার-প্রস্তাবের ভিত্তিতেই এই ইশতেহার প্রণয়ন করা হবে। প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে। তবে কেন্দ্র থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে—সম্ভাব্য প্রার্থীরা যেন শান্তিপূর্ণভাবে প্রচার চালান এবং কোনোভাবেই গ্রুপিং বা দ্বন্দ্বে না জড়ান।

দলটি নির্বাচনী প্রচারণায় জনগণকে বোঝাবে কেন ফেব্রুয়ারিতেই ভোট প্রয়োজন এবং ভোটাধিকার প্রয়োগ বিলম্বিত হলে জনগণের দীর্ঘ সংগ্রাম বিফল হবে। একই সঙ্গে ৩১ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হবে, যা বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে।

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর কিছু নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ড বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছিল। বৈঠকে জানানো হয়, এসব ঘটনায় সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে দলের ভেতর শৃঙ্খলা ফিরেছে বলে বিএনপি মনে করছে। দলটির নেতৃত্ব এখন জনগণের কাছে ‘গুণগত পরিবর্তন’ আনার প্রতিশ্রুতি দিচ্ছে।

বৈঠকে জুলাই সনদ প্রসঙ্গেও আলোচনা হয়। স্থায়ী কমিটিকে জানানো হয়—সংবিধান সংশোধনের সঙ্গে সম্পর্কিত নয় এমন সংস্কার প্রস্তাবগুলো নির্বাচনের আগেই অধ্যাদেশ বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত। আর সাংবিধানিক সংস্কার নির্বাচনের পর নির্বাচিত সংসদ করবে।

আগামী পাঁচ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই নির্বাচনে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে বিএনপি এখন সর্বাত্মক প্রস্তুতির পথে। রাজপথ থেকে ঘরে ঘরে—সবখানে জনগণকে সম্পৃক্ত করে নির্বাচনী মাঠে একক প্রভাব বিস্তারের লক্ষ্য নিয়েই এগোচ্ছে দলটি।

পতাকানিউজ/এনটি

বিষয় :বিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা imran khan ইমরান খানের ওপর ‘নির্যাতনের’ অভিযোগ জাতিসংঘে
পরের লেখা abhoua 1 তাপমাত্রা বাড়লেও বৃষ্টি অব্যাহত থাকবে
Ad imageAd image
আরও পড়ুন
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সর্বশেষ
Chief of Naval Staff

নতুন নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

বগুড়া ও ফেনীর রথযাত্রা

বগুড়া ও ফেনীর রথযাত্রায় ভক্তদের ঢল

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা

গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা সেই হরিদাস কারাগারে

কমলগঞ্জে সংরক্ষিত বন

কমলগঞ্জে সংরক্ষিত বনের ৫ একর ভূমি উদ্ধার 

সিএমএম আদালতের সামনে আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের হামলা

ঢাকার সিএমএম আদালতের সামনে আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের হামলা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?