আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে তার স্থলে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার, ২৩ ফেব্রুয়ারি এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।
মো. আমিনুল ইসলাম বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী ছিলেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ঢেলে সাজানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই বছরের ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলামকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়।
পতাকানিউজ/আরবি

