চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিভারলি হিলস্ সোসাইটির কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির সাবেক দুই সভাপতি এমরানুল হক চৌধুরী এবং ডা. এ কে এম শফিউল্লাহ এই নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপালন করেন।
সম্প্রতি সোসাইটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ডা. মো. আলী। এছাড়া সহ-সভাপতি জে এ নাসের, সাধারণ সম্পাদক ডাঃ সালাহ উদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ খান, অর্থ সম্পাদক রেজাউল করিম চৌধুরী এবং মহিলা বিষয়ক সম্পাদিকা পদে শামসুন্নাহার নির্বাচিত হন।
এছাড়াও তিনজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ডাঃ মোঃ আকবর হুছাইন ভূঁইয়া, শাহাব উদ্দীন শাহাব এবং তানবিরুল ইসলাম চৌধুরী।
-প্রেস বিজ্ঞপ্তি

