কিশোরগঞ্জ এবং রংপুর জেলার পুলিশ সুপার পদে রদবদল করেছে সরকার। আজ বধবার, ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ এর উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে। ওই পদে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে।
একই প্রজ্ঞাপনে রংপুর জেলার পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে টুরিস্ট পুলিশে বদলী করা হয়েছে। নতুন পুলিশ সুপার হিসেবে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মজাম্মেল হককে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
-পতাকানিউজ

