পতাকা নিউজ
শনিবার ১৮ জুলাই ২০২৬
heavy rain

দেশের ১৯ বিভাগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

Typhoid Vaccine

১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েডের টিকা

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নতুন বাংলাদেশের চালক তারেক রহমান
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নতুন বাংলাদেশের চালক তারেক রহমান

এস এম রানা
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি ২০২৬ ২:১১ অপরাহ্ণ
নতুন বাংলাদেশের চালক তারেক রহমান
স্বাক্ষর করছেন সংসদ নেতা তারেক রহমান। ছবি : বিএনপি মিডিয়া সেল

আজ থেকে যাত্রা শুরু হতে যাচ্ছে নতুন বাংলাদেশের। গণতন্ত্রের ডুবন্ত তরী আজ তীর খুঁজে পেয়েছে। পেয়েছে মহাসড়কের দেখা। সেই মহাসড়কে বাংলাদেশের গাড়ি চালানোর চালকও খুঁজে পেয়েছে বাংলাদেশ। চালক তারেক রহমান। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দম্পতির বড় সন্তানের হাতেই উঠল বাংলাদেশ পরিচালনার চাবি।

চালকের আসনে বসার আগে তারেক রহমানসহ বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। এরপর সংসদীয় দলের সভায় বসেন তাঁরা। সেই সভায় সর্বসম্মতভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হন তারেক রহমান। বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পাবে নতুন প্রধানমন্ত্রী।

২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ‘ডুবিয়ে’ ভারতে পালিয়ে যান। প্রধানমন্ত্রী পালানোর মাধ্যমে বাংলাদেশ নেতা হারায়। এরপর বাংলাদেশকে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সেই থেকে গণতন্ত্রে ফেরানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার ধারাবাহিকভাবে কাজ করে গেছে।

সবশেষ গত ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ভূমিধস জয় পায় বিএনপি। ফলে এককভাবে সরকার গঠন করছে বিএনপি। সেই সরকারের নেতা তারেক রহমান।

৭ জেলায় আগামী সপ্তাহে বন্যার শঙ্কা
পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার
চট্টগ্রামে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দলীয় মনোনয়ন নিশ্চিত হওয়ার পরপরই চমকপ্রদ সিদ্ধান্ত জানিয়েছে বিএনপি। সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লট নেবেন না। এর মাধ্যমে নতুন বার্তা দিয়েই ইনিংস শুরু করলেন তারেক রহমান। অবশ্য এর আগেই সিদ্ধান্ত দিয়েছিলেন, প্রথা ভেঙে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। তারেক রহমানের এসব সিদ্ধান্ত ব্যতিক্রমী হিসেবে গণ্য হচ্ছে।

আজ দুপুর থেকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে গণতন্ত্রের গাড়িকে চলার উপযোগী করে তোলা হচ্ছে। দীর্ঘদিন সংসদ অকার্যকর থাকার পর আজ থেকে সংসদে নতুন আলো প্রজ্জ্বলন শুরু হতে যাচ্ছে। আর বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করাবেন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের। এর মাধ্যমে গণতন্ত্রের গাড়ি গতি পাবে।

এই শপথ অনুষ্ঠানে দেশি-বিদেশি অন্তত ১২০০ অতিথি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা বাংলাদেশে এসে পৌঁছেছেন।

নতুন মন্ত্রিসভার সদস্যরা কারা

সেই বিষয়ে সাধারণ মানুষের অধীর আগ্রহ থাকলেও শেষ মুহূর্ত পর্যন্ত এ বিষয়ে তথ্য স্পষ্ট করেনি বিএনপি। তবে সংসদ নেতা নির্বাচিত হওয়ার পর থেকে গণমাধ্যমে খবর আসতে শুরু করে মন্ত্রী পদে যারা শপথ নেওয়ার ডাক পেয়েছেন তাদের নাম। তারপরও চূড়ান্ত তালিকা পেতে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরপর দপ্তর বণ্টনের বিষয়টি জানা যাবে।

ইতোমধ্যেই মন্ত্রিপরিষদে ডাক পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ৪. ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, এ জেড এম জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, ১২. খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম (রিতা), শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন (বকুল), ফকির মাহবুব আনাম (স্বপন) ও শেখ রবিউল আলম।

এছাড়া প্রতিমন্ত্রী পদে ডাক পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক, ইয়াসের খান চৌধুরী, এক ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

নতুন যাত্রার প্রত্যাশা

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের সামনে একটি নতুন রাজনৈতিক অধ্যায় উন্মোচিত হচ্ছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে বিএনপি বিরোধী দলে থেকে আন্দোলন-সংগ্রাম চালিয়েছে এবং ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। পরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। সেই সরকারের অধীনে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় লাভ করে।

ইতোমধ্যে তারেক রহমান জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এতে বিভিন্ন মহলে আশাবাদের সঞ্চার হয়েছে।

বিশ্লেষকদের মতে, দেশ পুনর্গঠনের ক্ষেত্রে বিএনপির সামনে বড় সুযোগ এসেছে। এ ক্ষেত্রে মন্ত্রিসভায় সৎ, দক্ষ ও দূরদর্শী ব্যক্তিদের অন্তর্ভুক্তি কতটা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নতুন সরকারের যাত্রাকে ঘিরে রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা ও সংসদ উপনেতাসহ গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ নিয়েও নানা আলোচনা চলছে। রাষ্ট্রপতি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় থাকলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। জাতীয় সংসদের স্পিকার পদে আবদুল মঈন খানের নামও আলোচনায় রয়েছে।

ফিরেছে অতীত স্মৃতি

২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি—তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন, তখন অনেকের স্মৃতিতে ফিরে আসছে বাংলাদেশ ও বিএনপির রাজনৈতিক ইতিহাসের দুটি বছর—১৯৭৯ ও ১৯৯১।

৪৬ বছর আগে ১৯৭৯ সালের ১৬ এপ্রিল তাঁর বাবা জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিলেন। একদলীয় শাসনব্যবস্থা থেকে দেশকে বের করে বহুদলীয় রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনার মাধ্যমে তিনি নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন। তাঁর মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৪২ জন।

এরপর ৩৪ বছর আগে ১৯৯১ সালের ১৯ মার্চ তাঁর মা খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তৎকালীন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি সাহাবুদ্দীন আহমদ তাঁকে শপথ পড়ান। সে সময়ের মন্ত্রিসভায় সদস্য ছিলেন ৩১ জন। পরে ২০০১ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় খালেদা জিয়ার মন্ত্রিসভায় সদস্য সংখ্যা ছিল ৬০ জন।

রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা ও প্রত্যাশার মধ্যেই নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘ সময় ধরে অত্যাচার-নির্যাতনের শিকার একটি দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কীভাবে শুরু করে—তার প্রতিফলন অনেকটাই স্পষ্ট হবে নতুন মন্ত্রিসভার গঠন ও চরিত্রে।

নতুন বাংলাদেশের চালক তারেক রহমান এবং তাঁর সারথীরা নতুন বাংলাদেশকে কীভাবে পরিচালনা করেন, সেটাই এখন দেখার বিষয়।

-পতাকানিউজ

বিষয় :তারেক রহমাননির্বাচনপ্রধানমন্ত্রীবিএনপি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ঢাকা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
পরের লেখা মন্ত্রিসভায় ডাক পেলেন ৪৯ নেতা মন্ত্রিসভায় ডাক পেলেন ৪৯ নেতা
Ad imageAd image
আরও পড়ুন
Ctg Murder 1

চট্টগ্রামে নিরাপত্তাকর্মী খুন : মামলার ৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭

Paharcada Foundation

চকরিয়ায় ১৪০০ পরিবার পেল পহরচাঁদা মানব কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ

Kaptai Lake

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খোলা হতে পারে শনিবার

Chandanish Relief

হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রীসহ এমপি-নেতাকর্মীরা

Child Hum

হাম উপসর্গে মৃত্যু বেড়ে ৬৮৫, নিশ্চিতে হামে প্রাণহানি ৯৫

সর্বশেষ
Coast Gurad Maiking

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল, ঝড়ের শঙ্কা

High Court Bangladesh

নারী-শিশু নির্যাতন : এক মাসে হাইকোর্টের ১০ রায়

ISDI Help

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে আইএসডিই

heavy rain

দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

চট্টগ্রাম শিক্ষা বোর্ড

চট্টগ্রামে এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?