পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ : ঢাকা-চট্টগ্রামসহ কোথায় কত ভাড়া?
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ : ঢাকা-চট্টগ্রামসহ কোথায় কত ভাড়া?

পতাকা সারথি
রবিবার ২৬ এপ্রিল ২০২৬ ১২:১১ পূর্বাহ্ণ
নতুন ভাড়া তালিকা প্রকাশ করল বিআরটিএ
পতাকা গ্রাফিক্স

ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস ও মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশপাশের জেলা রুটের পাশাপাশি আন্তজেলা ও দূরপাল্লার সব রুটের জন্য আলাদা ভাড়ার হার নির্ধারণ করা হয়েছে নতুন তালিকায়।

বিআরটিএ জানিয়েছে, গত বৃহস্পতিবার সরকার সব ধরনের বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্ত একই দিন থেকেই কার্যকর করা হয়। এর পরিপ্রেক্ষিতে শনিবার সংস্থাটির ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে নতুন ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।

নতুন তালিকায় বলা হয়েছে, রাজধানী ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোনো অবস্থাতেই এই ভাড়ার নিচে যাত্রী থেকে অর্থ আদায় করা যাবে না। একই সঙ্গে গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়ার হার কার্যকর হবে না বলে জানানো হয়েছে।

বিআরটিএ আরও জানিয়েছে, ভাড়া নির্ধারণের ক্ষেত্রে ভগ্নাংশ হিসাব থাকলে ৫০ পয়সার বেশি হলে তা ১ টাকা হিসেবে যোগ হবে। আর ৫০ পয়সার কম হলে সেটি গ্রহণযোগ্য হবে না এবং বাদ যাবে।

প্রতিবেশির বাড়ির বাথরুমে যুবকের ঝুলন্ত লাশ
জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী
হাম উপসর্গে আরও ৪ শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৯৮৩

ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার জন্য প্রতি কিলোমিটার বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। রাজধানীর গুরুত্বপূর্ণ রুটগুলোতে এই হার অনুযায়ী ভাড়া নির্ধারণ করা হয়েছে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, রাজধানীর ফুলবাড়িয়া বা গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত সাড়ে ৪১ কিলোমিটার পথে মোট ভাড়া দাঁড়াবে ১০৫ টাকা। একই পথে ফুলবাড়িয়া থেকে মগবাজার পর্যন্ত সর্বনিম্ন ১০ টাকায় যাতায়াত করা যাবে। তবে দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া কিলোমিটার অনুযায়ী যুক্ত হবে।

ঢাকার অভ্যন্তরীণ আরেকটি গুরুত্বপূর্ণ রুট মিরপুর চিড়িয়াখানা থেকে শ্যামলী, আসাদ গেট, ফার্মগেট ও প্রেসক্লাব হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পর্যন্ত মোট দূরত্ব ২১ কিলোমিটার। এই রুটে সম্পূর্ণ ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৩ টাকা। একই সঙ্গে স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য ভাড়া ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে। চিড়িয়াখানা থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত ভাড়া ১০ টাকা, শ্যামলী পর্যন্ত ১৪ টাকা এবং ১০ টাকা দিয়ে শ্যামলী থেকে ফার্মগেট পর্যন্ত যাতায়াত করা যাবে।

চট্টগ্রাম মহানগরেও একই ভাড়ার কাঠামো কার্যকর হবে। কালুরঘাট ব্রিজ থেকে নিউমার্কেট পর্যন্ত ১৪ কিলোমিটার পথে মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। ফলে চকবাজার মসজিদ থেকে নিউমার্কেট পর্যন্ত ১০ টাকায় যাতায়াত করা যাবে। একইভাবে কালুরঘাট ব্রিজ থেকে শরাফত পেট্রলপাম্প পর্যন্ত যেকোনো স্বল্প দূরত্বে ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

চট্টগ্রাম নিউমার্কেট থেকে বিমানবন্দর পর্যন্ত ১৮ দশমিক ৬ কিলোমিটার পথে ভাড়া দাঁড়াবে ৪৭ টাকা। এ রুটে স্বল্প দূরত্বে নিউমার্কেট থেকে বাদামতলী পর্যন্ত ১০ টাকায় যাতায়াত করা যাবে বলে তালিকায় উল্লেখ করা হয়েছে।

আন্তজেলা ও দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা ৫১ আসনের বাসের জন্য প্রযোজ্য। তবে দূরপাল্লার অনেক পরিবহন ৪০ আসনের বাস ব্যবহার করে থাকে, যেখানে আসন কমিয়ে আরামদায়ক সেবা দেওয়া হয়। সেক্ষেত্রে যাত্রীপ্রতি ভাড়া তুলনামূলকভাবে বেশি হবে।

দূরপাল্লার রুটে ফেরি ও সেতুর টোলও ভাড়ার সঙ্গে যুক্ত করা হয়েছে। বিআরটিএ বলছে, সব টোল ও অতিরিক্ত ব্যয় মিলিয়েই নতুন ভাড়া কাঠামো নির্ধারণ করা হয়েছে।

ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম পর্যন্ত ২৪২ কিলোমিটার পথে টোল বাবদ ৪৫০ টাকা যুক্ত করা হয়েছে। এই রুটে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫২ টাকা। আর ৪০ আসনের বাসে ভাড়া দাঁড়াবে ৭০৪ টাকা।

সায়েদাবাদ থেকে কুমিল্লা পর্যন্ত ১০২ কিলোমিটার পথে ৫১ আসনের বাসে ভাড়া ২৪০ টাকা এবং ৪০ আসনের বাসে ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে সায়েদাবাদ থেকে সিলেট পর্যন্ত ২৫৭ কিলোমিটার পথে ভাড়া দাঁড়িয়েছে ৫৮০ টাকা এবং ৭৪০ টাকা।

ঢাকার গাবতলী বাস টার্মিনাল থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাট হয়ে বরিশাল পর্যন্ত ২৪২ কিলোমিটার পথে ফেরি টোলসহ ভাড়া নির্ধারণ করা হয়েছে। এই রুটে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি টোল যুক্ত হচ্ছে ৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৭ টাকা। ফলে মোট ভাড়া দাঁড়াচ্ছে যথাক্রমে ৬১৬ টাকা এবং ৭৮৫ টাকা।

অন্যদিকে, সায়েদাবাদ থেকে পদ্মা সেতু হয়ে বরিশাল পর্যন্ত ১৭১ কিলোমিটার পথে পদ্মা সেতু, মাওয়া এক্সপ্রেসওয়ে ও অন্যান্য টোল মিলিয়ে প্রায় তিন হাজার টাকার কাছাকাছি টোল যুক্ত হচ্ছে। এতে প্রতি যাত্রীর ওপর ৫১ আসনের বাসে ৮৩ টাকা এবং ৪০ আসনের বাসে ১০৬ টাকা বাড়তি টোল যুক্ত হবে। এই রুটে মোট ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৬৪ টাকা (৫১ আসন) এবং ৫৯২ টাকা (৪০ আসন)।

ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ পর্যন্ত ১১৬ কিলোমিটার পথে কোনো টোল নেই। এই রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৫৯ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৩০ টাকা।

মহাখালী থেকে রাজশাহী ও রংপুর রুটে যমুনা সেতুসহ বিভিন্ন সেতুর টোল যুক্ত হওয়ায় ভাড়া তুলনামূলকভাবে বেশি হয়েছে। এই রুটে শুধু যমুনা সেতুর টোলই ১ হাজার টাকা। ফলে মহাখালী থেকে রাজশাহী পর্যন্ত ২৬৭ কিলোমিটার পথে ৫১ আসনের বাসে ভাড়া ৬২৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। মহাখালী থেকে টাঙ্গাইল পর্যন্ত ৯০ কিলোমিটার পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০১ টাকা (৫১ আসন) এবং ২৫১ টাকা (৪০ আসন)।

চট্টগ্রাম মহানগর থেকে বিভিন্ন জেলা রুটেও একই কিলোমিটার ভিত্তিক ভাড়া কার্যকর হয়েছে। চট্টগ্রাম থেকে ফেনী হয়ে সোনাপুর পর্যন্ত ১৪৭ কিলোমিটার পথে ৫১ আসনের বাসে ভাড়া ৩২৮ টাকা এবং ৪০ আসনের বাসে ৪১৮ টাকা। একইভাবে চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত ১৫৪ কিলোমিটার পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৪৩ টাকা এবং ৪৩৭ টাকা।

বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়া কাঠামো বাস্তবায়নের মাধ্যমে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সামাল দেওয়া এবং পরিবহন খাতে একটি সুশৃঙ্খল ও স্বচ্ছ ভাড়া ব্যবস্থা প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।

–পতাকানিউজ

বিষয় :চট্টগ্রামঢাকাবাসবিআরটিএভাড়া
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান তথ্যমন্ত্রীর ডিজিটাল ভবিষ্যৎ গঠনে সম্মিলিত উদ্যোগের আহ্বান তথ্যমন্ত্রীর
পরের লেখা যাহারা বলে, ‘আল্লাহ্ অবশ্যই অভাবগ্রস্ত আর আমরা অভাবমুক্ত’, তাহাদের কথা আল্লাহ্ শুনিয়াছেন। “আল্লাহ্ বান্দাদের প্রতি জালিম নন”
Ad imageAd image
আরও পড়ুন
BSJMCH

শজিমেক হাসপাতালে মারামারি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

12 KG LPG

১২ কেজি এলপিজির দাম কমল

Santahar Railway

চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগ, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

Jarmastami Press Meet

সংখ্যালঘু আইন প্রণয়ন ও কমিশন গঠনসহ ১৫ দাবি

Bidisha Ershad

সাজাপ্রাপ্ত বিদিশার এরশাদের জামিন নামঞ্জুর

সর্বশেষ
oil

সয়াবিন তেলের দাম ফের বাড়ল

Anda Filip

ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

bnp mirza abbas 1

আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস

President Fakrul 1

৬ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সফরে যাবেন রাষ্ট্রপতি

raine

দেশের ৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?