মন্ত্রিপরিষদের নতুন সচিব হিসেবে (চুক্তিভিত্তিক) দায়িত্ব পেয়েছেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব (চুক্তিভিত্তিক) এম সিরাজ উদ্দিন মিয়া। তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, এদিন পৃথক প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তির মেয়াদ বাতিল করে সরকার। এর পরপরই এম সিরাজ উদ্দিন মিয়াকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
-পতাকানিউজ

