পতাকা নিউজ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নভেম্বরে হচ্ছে না সেন্টমার্টিন যাত্রা, প্রস্তুতি ডিসেম্বর-জানুয়ারিতে
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নভেম্বরে হচ্ছে না সেন্টমার্টিন যাত্রা, প্রস্তুতি ডিসেম্বর-জানুয়ারিতে

পতাকা সারথি
বুধবার ২৯ অক্টোবর ২০২৫ ৮:২৬ অপরাহ্ণ
টেকনাফ
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন

আগামী ১ নভেম্বর থেকে পর্যটদের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের দ্বার উন্মুক্ত হচ্ছে। তবে নভেম্বরে সেন্টমার্টিন যাত্রা হচ্ছে না। কারণ পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ নেই সেখানে। দিনে গিয়ে দিনেই পর্যটকদের ফিরতে হবে কক্সবাজার। ফলে এমন শর্তের বেড়াজালে সেন্টমার্টিন ভ্রমণে আগ্রহী নন পর্যটকরা। এছাড়া কাঙ্ক্ষিত পর্যটক না হওয়ার শঙ্কায় চলবে না জাহাজও। ফলে রাত্রিযাপনের সুযোগ থাকা ডিসেম্বর ও জানুয়ারি মাস ঘিরে চলছে প্রস্তুতি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যটকরা দিনে গিয়ে দিনে সেন্টমার্টিন থেকে ফেরার শর্তে যেতে আগ্রহী নন। ফলে জাহাজ চলাচলের প্রস্তুতি থাকলেও যাত্রী পর্যাপ্ত হবে না। তাই নভেম্বরে জাহাজ চলাচলের চিন্তা নেই। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস জাহাজ চলাচলের জন্য প্রস্তুতি নেয়া হয়েছে। এই দুই মাস সেন্টমার্টিনের পর্যটকদের রাত্রি যাপনের অনুমতি রয়েছে।

সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, `কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের ক্ষেত্রে অনুমোদন পেলেও নভেম্বরে যাওয়ার মতো পর্যটক বা যাত্রী নেই। ফলে নভেম্বরে জাহাজ চলবে না। গত বছরের মত ডিসেম্বর-জানুয়ারিতে জাহাজ চলাচলের প্রস্তুতি রয়েছে। গত বছর দুই মাসে ১ লাখ ২০ হাজারের মতো পর্যটক সেন্টমার্টিন ভ্রমণ করেছেন বলেও জানান তিনি।’

সরকারি সিদ্ধান্ত মতে, বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিনে গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্টমার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে পর্যটকদের মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা।

সরকারি প্রজ্ঞাপন মতে, নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি ভ্রমণ করতে পারবেন। রাত্রিযাপন করতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত্রিযাপনের সুযোগ থাকবে।

সরকারি তথ্য অনুযায়ী, আগামী জানুয়ারি মাস পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপে যেতে পারবেন পর্যটকেরা। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে আবার ৯ মাসের জন্য দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। দ্বীপে ভ্রমণের সময়সূচি এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত থাকবে। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

পর্যটকদের ভ্রমণকালে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি নিষিদ্ধ করা হয়েছে। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়–বিক্রয়, সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষেধ। সৈকতে মোটরসাইকেল, সি-বাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

ভ্রমণকালে নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক, যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আবদুল মান্নান বলেন, `সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন। আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্টমার্টিন যাতায়াত করবে।’

এদিকে নভেম্বর মাসে পর্যটকদের রাত্রিযাপনের সুযোগ না দেয়ার সিদ্ধান্তে পর্যটন খাতে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে দাবি করেছেন দ্বীপের হোটেল-রেস্তোরাঁ ও দোকান মালিকেরা।

সেন্টমার্টিন দোকান মালিক সমিতির সহসভাপতি নুর মোহাম্মদ বলেন, `দুই বছর আগেও মৌসুমের পাঁচ মাস পর্যটকেরা দ্বীপে রাত্রিযাপন করতেন। এখন সেই সুযোগ না থাকায় দোকানে বেচাবিক্রি নেই। ৬০-৭০টি দোকান বন্ধ রয়েছে। অনেকে দোকান বিক্রি করে দিচ্ছেন।’

সেন্টমার্টিন হোটেল-রিসোর্ট মালিক সমিতির সভাপতি শিবলুল আযম কোরেশী বলেন, ‘পরিবেশ রক্ষার ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। কিন্তু পরিবেশ রক্ষার নামে বিনিয়োগকারীদের পথে বসিয়ে দ্বীপের মানুষের জীবন-জীবিকা ঝুঁকিতে ফেলে ভালো পর্যটন আশা করা যায় না।’ আগের মতো মৌসুমের পাঁচ মাস (অক্টোবর থেকে ফেব্রুয়ারি) সেন্টমার্টিনে পর্যটকের রাত্রিযাপনের সুযোগ দেয়ার দাবি জানান তিনি।

পতাকানিউজ/এনএ/আরবি

বিষয় :টেকনাফসেন্টমার্টিন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা নোয়াখালী ১৭ বছর পর নোয়াখালী মেডিকেলে ছাত্রদলের কমিটি
পরের লেখা বগুড়া বিএনপির হয়ে কাজ করে পদ হারালেন জাপা নেতা
Ad imageAd image
আরও পড়ুন
বিরল নজির

বিরল নজির: বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ট্রাফিকের দুই মামলা

শাড়িকাণ্ড

শাড়িকাণ্ড : তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআই’র প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চাকতাই শাখার ঋণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের সব সম্পদ ক্রোক

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে

বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা, সমন্বিত বদলি চালুর দাবি

সর্বশেষ
সড়ক দুর্ঘটনা

৪ ঘণ্টা পর জীবন ফিরে পেলেন চালক

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা

জেলে বসে এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, ২৬ জনের তালিকা উদ্ধার

অফিসে ছিলেন স্বাভাবিক

অফিসে ছিলেন স্বাভাবিক, রাতে বাসা থেকে উদ্ধার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ

PM Tarique

সচিবালয় থেকে হেঁটে ওসমানীতে প্রধানমন্ত্রী, নতুন আলোচনা

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা : যুবলীগ সভাপতি গ্রেফতার

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?