পতাকা নিউজ
শুক্রবার ৬ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: থেমে গেছে ‘কলাবতী’র পথচলা!
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

থেমে গেছে ‘কলাবতী’র পথচলা!

নয়টি শাড়ি তৈরির পর

পতাকা সারথি
বুধবার ১৪ অক্টোবর ২০২৬ ৩:৫৭ অপরাহ্ণ
নয়টি শাড়ি তৈরির পর থেমে গেছে ‘কলাবতী’র পথচলা
মণিপুরি তাঁতের শাড়ি বুনছেন রাধাবতী দেবী। ছবি : পতাকা নিউজ

কলাগাছের আঁশ থেকে সুতা, সেই সুতা দিয়ে শাড়ি। ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে ২০২৩ সালে আলোচনায় এসেছিল কলাগাছের সুতায় তৈরি ‘কলাবতী’ শাড়ি। মৌলভীবাজারের কমলগঞ্জের মৈতৈ মণিপুরি তাঁতশিল্পী রাধাবতী দেবীর হাত ধরে তৈরি এই শাড়ি ঘিরে তৈরি হয়েছিল নতুন সম্ভাবনা। তবে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত অর্থায়ন ও ধারাবাহিক প্রশিক্ষণের অভাবে সম্ভাবনাময় এই শিল্প এখন অনেকটাই থমকে আছে।

শিল্পী রাধাবতী দেবী বলছেন, প্রয়োজনীয় সহযোগিতা পেলে আবারও কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরি করা সম্ভব। কিন্তু নিজের উদ্যোগে এই কাজ চালিয়ে যাওয়ার মতো অর্থ তার হাতে নেই। তার মতে, কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির একটি পূর্ণাঙ্গ শিল্প গড়ে তুলতে প্রয়োজন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩ সালের এপ্রিলে বান্দরবান জেলা প্রশাসকের আমন্ত্রণে প্রথমবারের মতো কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়। বান্দরবানের আর্থসামাজিক উন্নয়ন এবং কলাগাছের আঁশ ব্যবহার করে হস্তশিল্পের নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্য ছিল এই উদ্যোগের পেছনে।

কলাগাছের সুতা দিয়ে শাড়ি বোনা সহজ ছিল না। শুরুতে রাধাবতী দেবী মনে করেছিলেন, এই সুতা দিয়ে শাড়ি তৈরি করা সম্ভব হবে না। পরে পরীক্ষামূলকভাবে ছোট একটি কাপড় তৈরি করেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধে প্রায় ১৫ দিনের চেষ্টায় শেষ পর্যন্ত একটি শাড়ি বুনতে সক্ষম হন। তার নামের সঙ্গে মিল রেখে শাড়িটির নাম রাখা হয় ‘কলাবতী’।

শুধু পড়ালেখা নয়, খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ হতে হবে
সাবেক মন্ত্রী-এমপি ও শিল্পমালিকদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ
বয়সের ব্যবধান ৫০, তবুও হচ্ছেন রজনীকান্তের নায়িকা

এরপর শাড়িটি তৈরির কৌশল ছড়িয়ে দিতে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু সেই উদ্যোগ স্থায়ী শিল্পে রূপ নিতে পারেনি। প্রশিক্ষণ শেষে নতুন করে শাড়ি তৈরির কাজ এগিয়ে নেওয়ার জন্য আর তেমন কোনো উদ্যোগ না থাকায় থেমে যায় উৎপাদন।

প্রশিক্ষণ হয়েছে, এগোয়নি উৎপাদন

রাধাবতী দেবী জানান, এখন পর্যন্ত তিনি কলাগাছের সুতা দিয়ে মোট নয়টি শাড়ি তৈরি করেছেন। প্রথমটি তৈরি করেন ২০২৩ সালে বান্দরবানে। একই বছরের সেপ্টেম্বরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামের ত্রিপুরা জনগোষ্ঠীর নারীদের নিয়ে ২০ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেখানে ৩০ জন নারীকে কলাগাছের সুতা দিয়ে শাড়ি বোনার প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় চারটি শাড়ি তৈরি করা হয়। প্রশিক্ষণের জন্য তাকে ৮০ হাজার টাকা দেওয়া হয়েছিল।

এছাড়া, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা ৬০ দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। সেখানে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। ওই প্রশিক্ষণেও চারটি শাড়ি তৈরি করা হয়। প্রশিক্ষণসংক্রান্ত খরচ বাদে রাধাবতী দেবীকে দেওয়া হয় ৬০ হাজার টাকা।

তিনি বলেন, ‘এরপর থেকে এই বিষয়ে আমাকে আর কেউ খোঁজ করেনি।’

একটি শাড়ি তৈরিতে খরচ ৮ থেকে ১০ হাজার টাকা

কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির অন্যতম বাধা হলো— সময় ও উৎপাদন খরচ। রাধাবতী দেবীর ভাষ্য অনুযায়ী, একটি শাড়ি তৈরি করতে ১৫ থেকে ২০ দিন সময় লাগে। খরচ হয় প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। এ কাজে কলাগাছের সুতা ছাড়াও আরও সুতা প্রয়োজন হয়।

তিনি বলেন, বান্দরবান থেকে কলাগাছের সুতা সংগ্রহ করা সম্ভব। তবে উৎপাদন চালিয়ে যেতে প্রশিক্ষণ, অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দরকার।

রাধাবতী দেবী বলেন, ‘শাড়ি বানাতে পারিশ্রমিকের খরচ অনেক বেশি। এ জন্য অর্থের প্রয়োজন। অর্থনৈতিক সমস্যার কারণে আমরা শাড়ি তৈরি করতে পারছি না। সরকারি বা বেসরকারিভাবে উদ্যোগ নেওয়া হলে অনেক ভালো হবে। আমার কাছে টাকা নেই, নয়তো আমি নিজেই উদ্যোগ নিতাম।’

এই শিল্পকে এগিয়ে নিতে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। তার মতে, ৩০ থেকে ৩৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারলে কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির একটি পূর্ণাঙ্গ শিল্প গড়ে তোলা সম্ভব।

বর্তমানে রাধাবতী দেবী বিছানার চাদর তৈরি করেন। তার তৈরি এসব চাদর দেশের পাশাপাশি বিদেশেও বিক্রি হয়। তবে কলাগাছের সুতার শাড়ি তৈরির কাজ আবার শুরু করার জন্য যে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রয়োজন, তা এখনো পাননি তিনি।

বাজারজাতকরণে বাধা দেখছে বিসিক ও তাঁত বোর্ড

বান্দরবান বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক মো. শামীম আলম বলেন, কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির কার্যক্রম বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। এ বিষয়ে দুই মাসের প্রশিক্ষণ দেওয়া হলেও প্রকল্পটি সফল হয়নি।

তিনি বলেন, প্রক্রিয়াজাতকরণসহ উৎপাদনের বিভিন্ন পর্যায়ে ব্যয় অনেক বেশি হয়েছে। এছাড়া কাজটির ধারাবাহিকতা কীভাবে বজায় রাখা যাবে, সে বিষয়ে প্রশিক্ষণের সময় সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এসব কারণে প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়।

Mahi Add for Potaka

বাংলাদেশ তাঁত বোর্ডের উপমহাব্যবস্থাপক (এসিসিআর ও মার্কেটিং) রতন চন্দ্র সাহা বলেন, কলাগাছের সুতা দিয়ে তৈরি শাড়ি এখনো বাজারে আনার উপযোগী পর্যায়ে পৌঁছায়নি। এ বিষয়ে তাঁত বোর্ডের একটি প্রতিনিধিদল একসময় বান্দরবান পরিদর্শন করেছিল।

তিনি বলেন, একটি শাড়িতে কতটুকু কলাগাছের সুতা এবং কতটুকু অন্য সুতা ব্যবহার করা হবে, তা এখনো স্পষ্ট নয়। শাড়িটি মসৃণ ও আরামদায়ক করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। বাজারজাত করার আগে এসব বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

রতন চন্দ্র সাহা আরও বলেন, শুধু বান্দরবানেই নয়, অন্য স্থানেও কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির চেষ্টা হচ্ছে। এ বিষয়ে কেউ তাঁত বোর্ডের সহযোগিতা চাইলে বোর্ড সহযোগিতা করবে।

সম্ভাবনা আছে, নেই ধারাবাহিক উদ্যোগ

কলাগাছের আঁশ থেকে সুতা তৈরি করে শাড়ি বোনার উদ্যোগটি একসময় নতুন সম্ভাবনার কথা জানিয়েছিল। প্রশিক্ষণের মাধ্যমে কয়েকটি শাড়িও তৈরি হয়েছে। তবে উৎপাদন খরচ, কাপড়ের গুণগত মান, বাজারজাতকরণ ও ধারাবাহিক উৎপাদন নিয়ে প্রশ্নের সমাধান না হওয়ায় উদ্যোগটি আর এগোয়নি।

শিল্পী রাধাবতী দেবীর প্রত্যাশা, সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে এলে কলাগাছের সুতা দিয়ে শাড়ি তৈরির কাজ আবার শুরু করা যাবে। প্রয়োজনীয় অর্থায়ন, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয় হলে ‘কলাবতী’ শাড়ি আবারও উৎপাদনে ফেরার সুযোগ পেতে পারে।

পতাকানিউজ/এমআরআর/এমএম

বিষয় :কলাবতীমৌলভীবাজারসিলেট
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ‘ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত’ ‘ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত’
পরের লেখা অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
Ad imageAd image
আরও পড়ুন
তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

তাহসিফ হত্যা মামলায় বন্ধু দীপ তৃতীয় দফায় রিমান্ডে

অবসরের ঘোষণা রোনালদোর

অবসরের ঘোষণা রোনালদোর

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

ইকবাল সোবহান চৌধুরী হত্যা মামলায় কারাগারে

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায়

এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দিলীপ আগরওয়ালা ২ দিনের রিমান্ডে

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না : হুমায়ুন কবির

সর্বশেষ
তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

সাগর-রুনি হত্যা, তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছাল

তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

সালমান শাহ হত্যা মামলা, তদন্ত প্রতিবেদন পেতে অপেক্ষা বাড়ল

পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

মাটির নিচে গোপন ট্যাংক, পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার লিটার তেল চুরি

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

ট্রাম্পের বিদায়ের পর হোয়াইট হাউসের দৌড়ে কারা?

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি

টেন্ডার না পেয়ে যুবদল নেতার হুমকি, ভয়ে অফিসে যাচ্ছেন না স্বাস্থ্য কর্মকর্তা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?