পতাকা নিউজ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নাজিমের দম্ভের কাছে প্রশাসন যেন অসহায়!
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নাজিমের দম্ভের কাছে প্রশাসন যেন অসহায়!

হারবাংয়ে পাহাড় খেয়ে বালু লুট

এম জাহেদ চৌধুরী, চকরিয়া, কক্সবাজার
রবিবার ৮ মার্চ ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
হারবাংয়ে পাহাড় খেয়ে বালু লুট
বালু লুটের টাকায় আশিয়ান বাড়ি করেছেন নাজিম উদ্দিন। ছবি : পতাকানিউজ

রাত গভীর হলে হারবাং ইউনিয়নের ইছাছড়ি খালপাড়ে শুরু হয় অন্য এক জগত। অন্ধকার ভেদ করে শোনা যায় শ্যালো মেশিনের বিকট শব্দ। পাহাড় ও ফসলী জমি কেটে মাটি ও খাল থেকে বালু উত্তোলনের গর্জন আর ট্রাকের অবিরাম চলাচল। স্থানীয়দের ভাষায়, ‘এই শব্দ মানেই রাতভর বালু আর মাটি লুটের উৎসব।’

কক্সবাজারের চকরিয়া উপজেলার এই জনপদে দীর্ঘদিন ধরে বনভূমি দখল, পাহাড় কেটে মাটি পাচার, খাল থেকে অবৈধ বালু উত্তোলন এবং মাদক ব্যবসার অভিযোগ ঘিরে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন মো. নাজিম উদ্দিন (৪৬)। এই নাজিমের বিরুদ্ধে সাংবাদিককে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে ১৪ দিন আগে। কিন্তু সময়ের মধ্যে পুলিশ নাজিম নাগাল খুঁজে পায়নি। পাহাড় খেয়ে বালু লুট করলেও পরিবেশ অধিদপ্তর এখনো হারবাংয়ের ঘটনাস্থলে পরির্দশনের জন্যও পৌঁছতে পারেনি।

স্থানীয়দের দাবি, একসময় গাড়ির হেলপার হিসেবে জীবিকা শুরু করা এই ব্যক্তি এখন কোটি টাকার সম্পদের মালিক। আর সেই উত্থানের পেছনে মাদক ব্যবসা, পাহাড় কাটা, বনভূমি দখল, ফসলী জমি থেকে মাটি বিক্রি এবং অবৈধ বালু ব্যবসার এক বিস্তৃত নেটওয়ার্ক।

হেলপার থেকে প্রভাবশালী

হারবাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইছাছড়ি এলাকার মৃত খুইল্যা মিয়ার ছেলে নাজিম উদ্দিন। স্থানীয়দের ভাষ্য, খুব বেশি দিন আগের কথা নয়, একসময় জীবিকার তাগিদে তিনি গাড়ির হেলপার হিসেবে কাজ করতেন। কিন্তু ২০১০ সালের পর থেকেই তার জীবনে নাটকীয় পরিবর্তন আসে।

আদালতের নির্দেশে ‘বিএনপি নেতার’ অবৈধ গরুর হাট উচ্ছেদ : মুক্ত হল খেলার মাঠ
হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস, ‘আমি ফিরেছি মানুষের কাছে’
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা, অভিযুক্তের হাতেই তদন্ত: টিআইবি

স্থানীয়দের অভিযোগ, প্রথমে মাদক ব্যবসার মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তার শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে পাহাড় কেটে মাটি বিক্রি, খাল থেকে বালু উত্তোলন এবং বনাঞ্চলের গাছ পাচারের মতো অবৈধ ব্যবসায় জড়িয়ে পড়েন। অল্প সময়েই গড়ে ওঠে তার শক্তিশালী প্রভাববলয়। মাদক (ইয়াবা ও চোলাইমদ) ব্যবসা করতে সুবিধার্থে তার নিজের এক বোন ও এক ভাইকে সঙ্গে রাখেন। সেই বোন রুপাও মাদকসহ আটক হন তিনবার। তার ভাই আজিমের বিরুদ্ধেও রয়েছে মাদক মামলা।

বনভূমি দখল ও পাহাড় কাটার অভিযোগ

স্থানীয়দের অভিযোগ, হারবাং এলাকায় বনভূমির প্রায় ১০ থেকে ১২ একর জমি দখল করে সেখানে অবকাঠামো নির্মাণ করেছেন নাজিম উদ্দিন। দখল করা জমিতে বহুতল বাড়ি ও বিভিন্ন স্থাপনা গড়ে তোলার অভিযোগও রয়েছে। এই সময়ে অবৈধ আয় থেকে ১০ কানির বেশি জমি ক্রয় করেছেন জানিয়েছেন স্থানীরা। তবে প্রভাবশালী বনে যাওয়া নাজিমের বিরুদ্ধে পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে চাননি তারা। 

পাহাড় ও ফসলী জমি কেটে মাটি বিক্রির জন্য তার নিজস্ব এস্কেভেটর রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সেই মাটি পরিবহনের জন্য ব্যবহার করা হয় তার নিজের মালিকানাধীন তিনটি ট্রাক ও দুটি ড্রাম ট্রাক ছাড়াও ভাড়া করা অর্ধশতাধিক যানবাহন ।

এই কাজে প্রতিদিন নিয়োজিত থাকে ১৫ থেকে ১৬ জন শ্রমিক। পাহারার জন্য রয়েছে ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র দল। এমনটাই দাবি স্থানীয়দের। তাদের ভাষায়, ‘এই এলাকায় আকাশচুম্বি হয়েছে নাজিমের ক্ষমতার পাহাড়।’ 

Nazim Harbang Chakaria 1
বালু লুটের এমন দৃশ্য খুঁজে পায় না পরিবেশ অধিদপ্তর। -ছবি পতাকানিউজ

খাল থেকে বালু উত্তোলনের মহড়া

সরেজমিনে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হারবাং ইউনিয়নের ‘ভান্ডারির ডেপা ও ইছাছড়ি খাল’ এলাকায় দিন-রাত শ্যালো মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। শুধু খালই নয়, আশপাশের ফসলি জমিও রক্ষা পাচ্ছে না। জমি কেটে মাটি ট্রাকে তুলে অন্যত্র পাচার করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

এতে খালের পাড় ধসে পড়ছে এবং ঝুঁকির মুখে পড়েছে আশপাশের বসতঘর, ফসলি জমি, মসজিদ-মাদরাসা এবং গ্রামীণ সড়ক। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে কয়েকটি গ্রামীণ রাস্তা ধসে পড়েছে। বর্ষা এলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।

‘ঢেরা’য় সাংবাদিক প্রবেশ নিষেধ

নাজিম উদ্দিনের কার্যক্রমের কেন্দ্রস্থল এই ‘ঢেরায়’ সাধারণ মানুষের তো দূরের কথা, সাংবাদিকদেরও প্রবেশ করতে দেওয়া হয় না। স্থানীয়দের অভিযোগ, কেউ ভিডিও বা ছবি ধারণ করতে গেলে তাকে হামলার শিকার হতে হয়।

সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি, চকরিয়ায় কর্মরত তিনজন সংবাদকর্মী কালের কন্ঠের ছোটন কান্তি নাথ, আমার দেশের ইকবাল ফারুক ও দৈনিক সংবাদের এম জিয়াবুল হক বালু উত্তোলনের তথ্য সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলার চালায়।

এতে ছোটন মাথায়, ইকবাল হাতে ও বুকে এবং জিয়াবুল কনুইতে গুরুতর জখম হয়। ইকবালের অবস্থা এখনো আশঙ্কাজনক। তিনি বর্তমানে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওইসময় পানিতে দুই মিনিট চুবিয়ে রেখে ছোটন কান্তিকে হত্যার চেষ্টা চালানো হয় বলে তিনি নিজেই দাবী করেছেন।

এছাড়া মারধরের পরও তাদেরকে একটি গোপন ঢেরায় দুই ঘন্টা আটকে রাখা হয় এবং পরে নিজস্ব লোক দিয়ে লোহাগাড়ার একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে ভুক্তভোগী সাংবাদিকদের দাবী। এঘটনায় সাংবাদিক ইকবাল ফারুক বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখপূর্বক চকরিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নাজিম উদ্দিনকে। পর্যন্ত ঘটনার পর ১৪ দিন অতিবাহিত হলেও ৮ মার্চ পর্যন্ত  কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশের দাবী অভিযুক্তরা আত্মগোপনে চলে যাওয়ায় অভিযানে গেলেও কাউকে পাওয়া যাচ্ছে না।

Nazim Harbang Hill
খালে শ্যালো মেশিন। বালু চলে যায় গন্তব্যে। আর বালু বিক্রির অর্থও নাকি খুঁজে নেয় কর্তাদের গন্তব্য। ফলে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কেউ-ই খুঁজে না নাজিমকে। -ছবি : পতাকানিউজ।

আতঙ্কে একটি জনপদ

স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন বলেন, ‘হারবাং এখন আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। কেউ প্রতিবাদ করলে তাকে হুমকি দেওয়া হয়। আমরা ভয়ে কিছু বলতে পারি না।’এলাকাবাসীর অভিযোগ, নাজিম উদ্দিন ও তার ভাই শাহাব উদ্দিন সশস্ত্র পাহারায় এসব কার্যক্রম পরিচালনা করেন। ফলে সাধারণ মানুষ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

অভিযোগের বিষয়ে জানতে নাজিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। সাংবাদিকদের মারধরের পর থেকে তিনি আত্মগোপনে চলে গেছেন। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার বলেন, ঘটনা শুনে সহকারী কমিশনার (ভূমি) সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওইসময় আমাদের উপস্থিতির আগেই বালু ও মাটি উত্তোলনকারীরা পালিয়ে যায়। সেখান থেকে একটি শ্যালো মেশিনসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছি।

কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দ্বায়িত্ব) জমির উদ্দিন বলেন, ঘটনাটি কয়েকদিন আগে জেনেছি। শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

-পতাকানিউজ/ এমজেসি

বিষয় :কক্সবাজারচকরিয়াপরিবেশসাংবাদিক নির্যাতন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Abdul Mintu এখন আর লুটপাট হবে না : পরিবেশ মন্ত্রী
পরের লেখা ঢাকা ‘শ্রেষ্ঠ অদম্য’ নারী সম্মাননা পেলেন বেগম খালেদা জিয়া
Ad imageAd image
আরও পড়ুন
বিরল নজির

বিরল নজির: বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ট্রাফিকের দুই মামলা

শাড়িকাণ্ড

শাড়িকাণ্ড : তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআই’র প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চাকতাই শাখার ঋণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের সব সম্পদ ক্রোক

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে

বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা, সমন্বিত বদলি চালুর দাবি

সর্বশেষ
সড়ক দুর্ঘটনা

৪ ঘণ্টা পর জীবন ফিরে পেলেন চালক

জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা

জেলে বসে এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা, ২৬ জনের তালিকা উদ্ধার

অফিসে ছিলেন স্বাভাবিক

অফিসে ছিলেন স্বাভাবিক, রাতে বাসা থেকে উদ্ধার বাংলাদেশ ব্যাংক কর্মকর্তার লাশ

PM Tarique

সচিবালয় থেকে হেঁটে ওসমানীতে প্রধানমন্ত্রী, নতুন আলোচনা

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা

ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলা : যুবলীগ সভাপতি গ্রেফতার

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?