কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়ি পুকুরের পানিতে ডুবে ফাহিয়া (৭) নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৭ এপ্রিল সকালে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।
পেকুয়া থানার ওসি খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছ জানান, আজ সকাল ৮টায় নানার বাড়ির পাশে খেলতে গিয়ে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
পতাকানিউজ/এনএ/আরবি

