নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গ্যাসের চুলা বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার পাটাত্তা গ্রামের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন- আলাউদ্দিন (৩৫), তার দুই মেয়ে শিফা আক্তার (১৪) ও সিমলা আক্তার (৪), এবং মা জরিনা বেগম (৬৫)।
আলাউদ্দিনের বোন সালমা আক্তার বলেন, ভোরে ওয়াশরুমে যাওয়ার সময় রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আলাউদ্দিন ঘরে ঢুকতেই আগুনে পুড়ে যান। একই সময় ঘরে থাকা মা ও দুই মেয়েও দগ্ধ হন। বাইরে থেকে দরজা বন্ধ থাকায় তারা বের হতে পারেননি। প্রতিবেশীরা চিৎকার শুনে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার ধারণা, গ্যাসের চুলা থেকেই বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, চারজনই ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে আলাউদ্দিনের ৪০ শতাংশ, সিমলার ৩০ শতাংশ, জরিনা বেগমের ২০ শতাংশ ও শিফার ১২ শতাংশ দগ্ধ হয়েছে।
পতাকানিউজ/এআই

