রাজধানীতে নাশকতার চেষ্টা ও ঝটিকা মিছিলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার, ১২ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন। তাদের কাছ থেকে ককটেল, জ্বালানি তেল ও সংগঠনের বিভিন্ন পোস্টার-ব্যানার উদ্ধার করা হয়েছে।
পতাকানিউজ/এআই

