‘নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে আর কোনো চুক্তি হবে না’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার, ৬ মার্চ সামাজিক যোগোযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ কথা জানিয়েছেন।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘এরপরে, একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচিত হবে। আমরা এবং আমাদের অনেক অসাধারণ এবং অত্যন্ত সাহসী মিত্র এবং অংশীদাররা, ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব, এটিকে অর্থনৈতিকভাবে আগের চেয়েও বড়, উন্নত এবং শক্তিশালী করে তুলব।’
‘ইরানের ভবিষ্যৎ দুর্দান্ত হবে। ‘ইরানকে আবার মহান করে তুলুন।’, উল্লেখ করেন ট্রাম্প।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে’, যদিও তিনি নির্দিষ্ট করে কোনো দেশের নাম উল্লেখ করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে তিনি লিখেছেন, ‘কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে। পরিষ্কার বলি, আমরা অঞ্চলে স্থায়ী শান্তির প্রতি অঙ্গীকারবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো দ্বিধা নেই’।
‘মধ্যস্থতা তাদের উদ্দেশে হওয়া উচিত, যারা ইরানি জনগণকে অবমূল্যায়ন করেছে এবং এ সংঘাতকে উসকে দিয়েছে’।
বিবিসি
পতাকানিউজ

