আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজ। সিরিজ শুরুর ৬ দিন আগেই বাংলাদেশ দল ঘোষণা করেছে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছে।
দলে অধিনায়ক থাকছেন পাকিস্তান সিরিজে অধিনায়কের দায়িত্বপালন করা মেহেদী হাসান মিরাজ এবং সহ অধিনায়ক নামজুল হোসেন শান্ত’র জায়গায়ও পরিবর্তন আসেনি। তারা দুজনের কাঁধে থাকছে নেতৃত্বের ভার।
অবশ্য, দল কোনো পরিবর্তনও আসেনি। পাকিন্তান সিরিজের দল নিয়েই নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে বাংলাদেশ।
পাকিস্তান সিরিজে খেলা অনেক খেলোয়াড় এখন ব্যস্ত আছেন পাকিস্তান সুপার লিগে। তবে মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেনকে ফিরিয়ে আনছে বিসিবি। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান ওয়ান ডে সিরিজ শেষেই পিএসএল খেলতে পুনরায় পাকিস্তান ফিরে যাবেন।
এখনো২০২৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। ২০২৭ সালের মার্চ পর্যন্ত র্যাঙ্কিংয়ে শীর্ষ ৯ –য়ে বিদ্যমান অবস্থান যদি বাংলাদেশ ধরে রাখতে পারে, তবেই মিলবে বিশ্বকাপের টিকেট। তবে সেই বিশ্বকাপকে মাথায় রেখে আসছে সিরিজটাও স্পোর্টিং উইকেটেই খেলবে বাংলাদেশ।
প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং নাহিদ রানা।
-পতাকানিউজ

