ডাকসুর নব-নির্বাচিত জিএস এসএম ফরহাদ হোসেনকে নিজ জেলা রাঙামাটিতে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার, ৭ অক্টোবর সকালে ফরহাদ রাঙামাটি যান। ফরহাদ হোসেন রাঙামাটি পৌঁছে মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়ে শহর প্রদক্ষিণ করেন। পরে বনরূপায় আল আমিন ইসলামিয়া ফাজিল মাদরাসায় তাঁকে সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনার জবাবে পাহাড়ের স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের অনেক বেশি ব্যাকআপ ও সুযোগ-সুবিধা দেয়া উচিৎ বলে মন্তব্য করেন ফরহাদ হোসেন। তিনি বলেন- পার্বত্য অঞ্চলে একটু গুরুত্ব দিলেই অসংখ্য সর্বমিত্র, হেমা চাকমা, সাদিক কায়েম তৈরি করা সম্ভব হয়ে উঠবে।
সাংবাদিকদের দেয়া বক্তব্যে এসএম ফরহাদ হোসেন পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের শিক্ষার মান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান। ফরহাদ হোসেন বলেন- পাহাড়ে যে বাঙালী, মারমা, চাকমা, ত্রিপুরা, গাড় ও অন্যান্য সম্প্রদায় পড়াশোনা অধ্যায়ন করে, সে নিতান্তই অনেক পিছিয়ে পড়া পরিবেশের মধ্যে দিয়েই অধ্যায়ন করে। যাতায়াত সমস্যা, বিদ্যালয়ে সুযোগ-সুবিধা জনিত সমস্যা, শিক্ষক সংকট, ইন্টারনেট বিহীন এলাকা, মেডিক্যাল সাপোর্ট সংকট সবকিছুর মধ্য দিয়েই বেড়ে উঠতে হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশীদ, রাঙামাটি সাংসদীয় আসনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী মনোননীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি মানছুরুল হক, জেলা ছাত্র-শিবিরের সভাপতি শহিদুল ইসলাম শাফি সহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।
পতাকানিউজ/জেডআরজে/কেএস

