পতাকা নিউজ
শুক্রবার ১২ জুন ২০২৬
দেশের বাজারে আরও কমেছে স্বর্ণের দাম।

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল কত?

SSC Exam

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নির্বাচনের আগ মুহূর্তে তেলের মারাত্মক সংকট: গড় মজুদ মাত্র ৫ দিন!
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নির্বাচনের আগ মুহূর্তে তেলের মারাত্মক সংকট: গড় মজুদ মাত্র ৫ দিন!

পতাকা সারথি
মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
নির্বাচনের আগ মুহূর্তে তেলের মারাত্মক সংকট: গড় মজুদ মাত্র ৫ দিন!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে মাত্র ৯ দিন পর। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে দেশে জ্বালানি তেলের চাহিদা বাড়বে কয়েকগুণ। আর দেশে স্বাভাবিক সময়ে জ্বালানি তেলের মজুদ থাকার কথা ৪৫ দিনের। কিন্তু নির্বাচনকালীন চাহিদা বৃদ্ধির এই সময়ে ‘রহস্যজনকভাবে’জ্বালানি তেলের মজুদ কমেছে অন্তত ৯ গুণ। এখন মজুদ আছে গড়ে মাত্র গড়ে ৫ দিনের জ্বালানি তেল ‍

অবশ্য, জ্বালানি তেলভেদে মজুদ দিনের হিসাবে কমবেশি হলেও গড় হিসাবে ৫ দিনের মধ্যে নেমেছে। এটা আশঙ্কাজনক পরিস্থিতি বলে বর্ণনা করেছেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। তবে পরিচয় প্রকাশ করে কেউ ‘রহস্যজনক’ বিষয়টি নিয়ে বক্তব্য দিতে রাজি হননি। বরং বলেছেন, স্বাভাবিক সময়ের চেয়ে নির্বাচনকালীন সময়ে তেলের চাহিদা থাকবে—এটা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তেলের মজুদ আগে থেকেই বাড়ানোর পরিকল্পনা করার কথা। সেটা না করে বরং মজুদ সংকট তৈরি করা হলো কেন? সেটাই এখন বড় প্রশ্ন।

যদিও বিগত ফ্যাসিস্ট সরকার আমলে রেখে যাওয়া বিপুল পরিমাণ বকেয়া বর্তমান সরকার পরিশোধ করেছে—তারপরও কেন নির্বাচনের আগ মুহূর্তে এমন কৌশলগত ‘সংকট’ তৈরি করা হয়েছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। গভীরে বড় ধরনের উদ্বেগ থাকলেও ভবিষ্যতে চাকরিতে সমস্যা হতে পারে—এমন আশঙ্কায় প্রকাশ্যে বক্তব্য দেননি চট্টগ্রামে কর্মরত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কয়েকজন কর্মকর্তা।

কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, দেশে এলপিজি ও এলএনজি নিয়ে আলোচনার মধ্যেই আড়ালে তৈরি হয়েছে তরল জ্বালানি নিয়ে নতুন উদ্বেগ। সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নিয়ম অনুযায়ী যেখানে অন্তত ৪৫ দিনের জ্বালানি মজুদ থাকার কথা, সেখানে ডিজেলের সরবরাহযোগ্য মজুদ নেমে এসেছে পাঁচ দিনের কাছাকাছি।

সিডিএর নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকায়
দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জ্বালানির চাহিদা বাড়লেও আমদানি ও সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অবশ্য, বিপিসি সংকটকে সাময়িক হিসেবে দেখছে এবং আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়ে আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজ দেশে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হবে।

কোন জ্বালানি কত দিনের

বিপিসির ২ ফেব্রুয়ারির তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ডিজেলের মজুত রয়েছে গড়ে ৮ দিনের, উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েল ৭ দিনের, পেট্রোল ১০ দিনের এবং অকটেন ২৮ দিনের। তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে ফার্নেস অয়েল ও কেরোসিন—যার মজুত যথাক্রমে ৫২ ও ৭০ দিনের।

তবে ডিজেলের ক্ষেত্রে বাস্তব চিত্র আরও সংকটজনক। চট্টগ্রাম-ঢাকা পেট্রোলিয়াম পাইপলাইনের মাধ্যমে ফতুল্লা ডিপোতে নেওয়া কিছু ডিজেল তদন্তজনিত কারণে ব্যবহার করা যাচ্ছে না। এতে কাগজে-কলমে মজুত থাকলেও বাস্তবে সরবরাহযোগ্য ডিজেল কমে এসেছে।

এলআর ভেসেল ঘিরে কারসাজির অভিযোগ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় কোনো অস্থিরতা নেই এবং বিদেশি সরবরাহকারীদের বিলও নিয়মিত পরিশোধ হচ্ছে। তবু সংকট কেন—এ প্রশ্নে উঠে এসেছে এলআর (লং লার্জ) ভেসেলে জ্বালানি আমদানির প্রসঙ্গ।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাধারণত ৩০ থেকে ৩৫ হাজার টনের পার্সেলে জ্বালানি সরবরাহ করা হলেও এলআর ভেসেলে এক লাখ টনের জ্বালানি আনা হলে সরবরাহকারীদের জাহাজ ভাড়া কমে এবং প্রিমিয়াম আয় বেড়ে যায়। অভিযোগ রয়েছে, বেশি মুনাফার আশায় কৌশলগতভাবে এলআর ভেসেলে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে।

ব্যবহার ও চাহিদার চিত্র

বিপিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ৬৮ লাখ ৩৫ হাজার টন জ্বালানি তেল বিক্রি হয়েছে। এর মধ্যে পরিবহন খাতেই ব্যবহার হয়েছে ৬৩ দশমিক ৪১ শতাংশ। কৃষিতে ব্যবহার হয়েছে ১৫ দশমিক ৪১ শতাংশ, বিদ্যুৎ উৎপাদনে ১১ দশমিক ৬৭ শতাংশ এবং শিল্পে ৫ দশমিক ৯৬ শতাংশ।

জ্বালানি পণ্যের মধ্যে ডিজেলই সবচেয়ে বেশি ব্যবহৃত—মোট ব্যবহারের ৬২ দশমিক ৬৯ শতাংশ। এরপর রয়েছে ফার্নেস অয়েল, জেট ফুয়েল, পেট্রোল ও অকটেন। দেশের ২৭টি ডিপোর মাধ্যমে এসব জ্বালানি সরবরাহ করা হয়।

মজুত সক্ষমতা ও ফতুল্লা ডিপোর জট

বর্তমানে বিপিসির অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর ডিজেল মজুত সক্ষমতা ৬ লাখ ৪ হাজার টনের বেশি। তবে ২ ফেব্রুয়ারি প্রকৃত সরবরাহযোগ্য ডিজেল ছিল ১ লাখ ৭৫ হাজার টনের মতো, যা গড় বিক্রির হিসাবে মাত্র আট দিনের চাহিদা পূরণে সক্ষম।

এর মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় যমুনা অয়েল কোম্পানির দুটি ট্যাংকে থাকা প্রায় ১০ হাজার টন ডিজেল তদন্তের কারণে সিলগালা অবস্থায় রয়েছে। যমুনা অয়েল কোম্পানির মহাব্যবস্থাপক (বিপণন) মো. মাসুদুল ইসলাম বলেন, তদন্ত শেষ ও মন্ত্রণালয়ের অনুমতি মিললে এসব ট্যাংক থেকে সরবরাহ দেওয়া সম্ভব হবে।

জেট ফুয়েল ও পেট্রোলেও চাপ

জেট ফুয়েলের ক্ষেত্রেও চিত্র উদ্বেগজনক। বর্তমানে সরবরাহযোগ্য জেট ফুয়েল রয়েছে প্রায় ১৬ হাজার ৬৮৬ টন, যা গড় চাহিদা অনুযায়ী আর সাত দিন চলবে। পেট্রোলের ক্ষেত্রেও মজুত রয়েছে গড়ে ১০ দিনের।

বিল পরিশোধ বিষয়ে বিপিসির ভাষ্য

বিদেশি সরবরাহকারীদের বিল বকেয়া থাকার কারণে আমদানি ব্যাহত হচ্ছে—এমন ধারণা নাকচ করেছে বিপিসি। সংস্থাটির মহাব্যবস্থাপক (অর্থ) মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ জানান, আগের সরকারের সময় বৈদেশিক মুদ্রা সংকটে কিছু বিল বকেয়া থাকলেও ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সহায়তায় সব বকেয়া পরিশোধ করা হয়েছে। বর্তমানে বিদেশি কোনো সরবরাহকারীর বিল বকেয়া নেই।

নির্বাচনকালীন সংকট কী কৃত্রিম?

নির্বাচনের আগ মুহূর্তে জ্বালানি তেলের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে মজুদ বাড়ানোর পরিবর্তে সংকট সৃষ্টির বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিপিসির কর্মকর্তাদের ভাষ্য, আমদানিকৃত তেলের জাহাজ দেশে পৌঁছালে সংকট থাকবে না। কিন্তু এই আমদানির তেল আগেই কেন দেশে আনা নিশ্চিত করা হলো না—সে বিষয়ে কর্মকর্তাদের স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

এরই মধ্যে একাধিক ব্যক্তি দাবি করেছেন, আগের সরকার সময়ের অনেক কর্মকর্তা এখন বিপিসিতে কর্মরত রয়েছেন। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জ্বালানি সংকট নিরসন এবং জ্বালানি সরবরাহকারীদের বকেয়া ডলার পরিশোধ করলেও কর্মকর্তাদের কেউ কেউ সরকারকে বেকায়দায় ফেলতেই ‘কৌশল’ করে থাকতে পারেন। কারণ, নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী দায়িত্বরতদের যাতায়াত বাড়বে, রাজনৈতিক দলগুলোর প্রচারণায় প্রচুর যানবাহন ব্যবহৃত হয়, সেখানেও জ্বালানি প্রয়োজন হবে।

—এমন সব তথ্য বিপিসি জানে। অতীতের সংসদ নির্বাচনের আগে বিপিসি তেলের মজুদ স্বাভাবিক রেখেছিল দাবি করে একজন কর্মকর্তা বলেন, ‘এবার কেন সংসদ নির্বাচনের আগে জ্বালানি তেলের মজুদ গড়ে ৫ দিনের নিচে চলে এলো, সেটা বোধগম্য নয়। এতে রহস্যের গন্ধ পাচ্ছি। কিন্তু অতীত সরকারের সুবিধাভোগী অনেক কর্মকর্তা বিপিসিতে রয়েছেন, যাদের “প্যাঁচ” বোঝা মুশকিল।’

—পতাকানিউজ

বিষয় :জ্বালানি তেলনির্বাচনবিপিসি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Dr. Khaliduzzaman SM ভিডিও ভাইরাল—জামায়াত প্রার্থী খালিদুজ্জামানের দুঃখ প্রকাশ
পরের লেখা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রস্তুতি চলছে জামায়াতের ‘জনতার ইশতেহার’ ঘোষণা আজ
Ad imageAd image
আরও পড়ুন
Rain 4

১০ জেলায় ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির শঙ্কা

Mexico

পর্দা উঠল বিশ্বকাপের, উদ্বোধনী ম্যাচে জয় পেল মেক্সিকো

USA IRAN 1

চুক্তি নিয়ে সমঝোতার দাবি ট্রাম্পের, ইরান বলছে ভিত্তিহীন

Child Hum

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৬৪২

বাংলাদেশ পুলিশ

৫ জেলার এসপি পদে নতুন মুখ

সর্বশেষ
Market Close

দোকান-মার্কেট খোলা রাখার সময় বাড়ল

Mahadi Hasan

সেই বৈছাআ নেতা মাহদীর ওপর হামলা, হাসপাতালে ভর্তি

Police Line School Pabna

ক্লাস চলাকালে মাথায় খুলে পড়ল ফ্যান, রক্তাক্ত ছাত্র

Black Money

কালো টাকা সাদা করার সুযোগ ফিরল

হোল্ডিং ট্যাক্স নির্ধারণ প্রক্রিয়ায় ঘষামাজা ও জালিয়াতির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের ৪০ কোটি টাকার পৌরকর কমিয়ে দেয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

পুরুষের করমুক্ত আয়সীমা বেড়ে পৌনে ৪ লাখ, নারীর সোয়া ৪ লাখ টাকা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫
৬৭৮৯১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?