ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানাতে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’ চালু করেছে সরকার। এ নম্বরে ফোন করে ভোটাররা নিজ নিজ এলাকার নির্বাচন-সংক্রান্ত জরুরি তথ্য, অভিযোগ, সতর্কবার্তা কিংবা পরামর্শ জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগ ও তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
রবিবার, ৮ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে নির্বাচনের বিষয়ে কোনো জরুরি বার্তা, অভিযোগ, সতর্কতা বা পরামর্শ থাকলে ‘নির্বাচন বন্ধু হটলাইন-৩৩৩’-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে সামনে রেখে নাগরিকদের জন্য এ বিশেষ তথ্যসেবা চালু করে সরকার। যাচাইকৃত ও নির্ভরযোগ্য নির্বাচন-সংক্রান্ত তথ্য সরবরাহ করাই এ সেবার মূল উদ্দেশ্য।
পতাকানিউজজ/আরবি

