পতাকা নিউজ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নির্বাচনের আগে ৭৪ লাখ টাকা নিয়ে কেন বিমানে চড়েছিলেন জামায়াত নেতা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নির্বাচনের আগে ৭৪ লাখ টাকা নিয়ে কেন বিমানে চড়েছিলেন জামায়াত নেতা

কুমিল্লায় ২ লাখ টাকাসহ আরেক নেতা আটক

পতাকা সারথি
বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
নির্বাচনের আগে নগদ ৭৪ লাখ টাকা নিয়ে কেন বিমানে চড়েছিলেন জামায়াত নেতা!
নীলফামারী জেলা জামায়াতের আমীর

নির্বাচনের আগের দিন যখন ব্যাংক বন্ধ, আর্থিক লেনদেন সীমিত করতে নির্বাচন কমিশনের নানা ধরনের বিধিনিষেধ কার্যকর তখনই নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান বিমানে চড়েছিলেন নগদ ৭৪ লাখ টাকা নিয়ে। আটকের পর পুলিশেরি জিজ্ঞাসাবাদের মুখে এই নেতা দাবি করেছেন, টাকাগুলো ব্যবসা এবং গার্মেন্টসের।

জামায়াত নেতা বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে বিমানবন্দরে আটকের খবর যখন সারাদেশে প্রলয়ের মতো ছড়িয়ে পড়ে এবং তুমুল আলোচনার জন্ম দেয়, তখনই কুমিল্লায় টাকা বিতরনের সময় আটক হয়েছেন জামায়াতে ইসলামীর আরেক নেতা। হাবিবুর রহমান হেলালী নামের এই নেতাকেও আটক করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে নগদ দুই লাখ টাকা।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ভোটের আগের দিন বুধবার বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, তাঁর কাছে ৭৪ লাখ টাকা ছিল। ঘটনাটি নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসহ সারাদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। 

বিমানবন্দরে আটক জামায়াত নেতার বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিকেলে জানিয়েছেন, উদ্ধার হওয়া অর্থের পরিমাণ মোট ৭৪ লাখ টাকা। আটককৃত জামায়াত নেতাকে আইন অনুযায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তৈরি পোশাক রপ্তানি কনটেইনারের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়াল চট্টগ্রাম বন্দর
মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া : বাংলাদেশীদের কি অবস্থা?
হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানিয়েছেন, প্রথমে জামায়াত নেতা বলেছিলেন, তাঁর কাছে অর্ধ কোটি টাকার বেশি অর্থ রয়েছে। পরে সবার উপস্থিতিতে টাকাগুলো গোনা হলে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে একটি ফ্লাইটে এসেছিলেন। তাঁর ব্যাগে আনুমানিক ৪০ লাখ টাকা থাকার তথ্য ছিল। বিমানবন্দরে তাঁর সঙ্গে ছিলেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের দপ্তর সম্পাদক আবদুল মান্নান, তবে তাঁকে আটক করা হয়নি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন জানান, তাঁর বাড়ি ঠাকুরগাঁও সদরের হাজীপাড়ায় এবং তিনি শিক্ষকতা করেন। ব্যাগে থাকা অর্থ সম্পর্কে তিনি দাবি করেন, ব্যাগে ৪০-৫০ লাখ টাকা আছে। এগুলো ব্যবসা ও গামের্ন্টের টাকা।’

জিজ্ঞাসাবাদের সময় অসুস্থ হয়ে পড়ায় তাঁকে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নাজমুল হুদা বলেন, তাঁর বুকে ব্যথা ছিল। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অর্থের উৎস ও ব্যবহারের উদ্দেশ্য জানার জন্য বেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনী পরিবেশকে ঘিরে এত বিপুল পরিমাণ অর্থ বহন করা অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচনা করছে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলো।

‘এতো টাকা ছিল না, খাবারের অল্প টাকা ছিল’

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটের আগের দিন ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালীকে আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে থানায় নিয়ে যান। এই সময় তাঁর কাছ থেকে নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় জামায়াত নেতারা এটিকে ‘ষড়যন্ত্র’বলে দাবি করেছেন।

আজ বুধবার সকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের নেয়ামতকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। দুপুরে হাবিবুর রহমান হেলালীকে আটক করে মুরাদনগর থানায় আনা হয়।

অভিযোগ অনুযায়ী, হাবিবুর রহমান হেলালী উপজেলার ধামঘর ইউনিয়ন জামায়াতের আমির এবং ছালিয়াকান্দি ইউনিয়নে জামায়াতে ইসলামীর প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। স্থানীয়রা বলছেন, আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন। বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করে প্রশাসনকে খবর দেওয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ঘটনাস্থলে উপস্থিত হয়ে, ১ হাজার টাকার দুটি বান্ডিলে থাকা ২ লাখ টাকা উদ্ধার করে হাবিবুর রহমান হেলালীকে থানায় নিয়ে যান।

আটকের পর হাবিবুর রহমান হেলালী অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, তাঁর কাছে এত টাকা ছিল না। নির্বাচনী এজেন্টদের খাবারের জন্য অল্প কিছু নগদ ছিল। তাঁর গাড়িতে জোর করে অতিরিক্ত টাকা রেখে বিএনপির পক্ষ থেকে তাঁকে ফাঁসানো হয়েছে।

মুরাদনগর উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলিয়াসও একই দাবি করেন। তিনি বলেন, ‘ওই ইউনিয়নে দায়িত্বশীল কেউ না থাকায় ধামঘর ইউনিয়নের হাবিবুর রহমান হেলালীকে ছালিয়াকান্দি ইউনিয়নের দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় লোকজনের নামে মূলত বিএনপির লোকজন তাঁকে আটক করেছে। তাঁর সঙ্গে টাকা ছিল না। ষড়যন্ত্রমূলকভাবে একটি বাজারের ব্যাগে দুই লাখ টাকা তাঁর গাড়ির পেছনের মালামাল রাখার জায়গায় রেখে দিয়েছে।’

তবে স্থানীয় বিএনপি নেতারা এই দাবিকে ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে দাবি করেছেন। মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, ‘জামায়াত কুমিল্লা-৩ আসনের প্রতিটি এলাকায় এভাবে টাকা বিতরণ করে ভোটের পরিবেশ নষ্ট করছে। আজ সকালে একটি এলাকায় টাকা বিতরণের সময় স্থানীয়রা একজনকে হাতেনাতে আটক করেছেন। জামায়াত ভোটের পরিবেশ নষ্ট করছে এবং নির্বাচনের ফলাফল প্রভাবিত করার চেষ্টা করছে।’

বেলা ৩টার দিকে মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান জানান, ‘টাকা বিতরণের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পরে ওই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়। যেহেতু তাকে টাকা বিতরণের সময় হাতেনাতে আটক করা সম্ভব হয়নি, তাই বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা তার অধীনে নেওয়া হবে।’

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে ভোটে লড়ছেন ৯ জন প্রার্থী। তাদের মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, যিনি আসনটির পাঁচবারের সাবেক সংসদ সদস্য। এছাড়া ১১-দলীয় জোটের প্রার্থী কুমিল্লা উত্তর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইউসুফ সোহেলও লড়ছেন।

-পতাকানিউজ

বিষয় :জামায়াতে ইসলামীনির্বাচন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা Moulavibazar Murder চা বাগানে যুবকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ
পরের লেখা চট্টগ্রাম নির্ভয়ে ভোট দেয়ার আহ্বান ইসলামী ফ্রন্টের
Ad imageAd image
আরও পড়ুন
আসছে ‘বড় চাপ’

আসছে ‘বড় চাপ’ : তেল-গ্যাস-বিদ্যুতে লোকসান ৩৬ হাজার কোটি টাকা

Islami

জুমার দিনে যে আমল বেশি করতে বলেছেন রাসুল (স.)

আদালতের নির্দেশে বিএনপি নেতার অবৈধ গরুর হাট উচ্ছেদ

আদালতের নির্দেশে ‘বিএনপি নেতার’ অবৈধ গরুর হাট উচ্ছেদ : মুক্ত হল খেলার মাঠ

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস, ‘আমি ফিরেছি মানুষের কাছে’

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা, অভিযুক্তের হাতেই তদন্ত: টিআইবি

সর্বশেষ
বিরল নজির

বিরল নজির: বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ট্রাফিকের দুই মামলা

শাড়িকাণ্ড

শাড়িকাণ্ড : তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআই’র প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চাকতাই শাখার ঋণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের সব সম্পদ ক্রোক

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে

বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা

বদলির সুযোগ বঞ্চিত হওয়ার শঙ্কায় প্রাথমিক শিক্ষকরা, সমন্বিত বদলি চালুর দাবি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?