কার্যক্রম নিষিদ্ধ থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
বুধবার, ২৪ ডিসেম্বর বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান উপদেষ্টাকে দেওয়া পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, তিনি চিঠিটি দেখেননি এবং এ সম্পর্কে অবগত নন।
আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং নির্বাচন কমিশন দলটিকে দল হিসেবে তালিকা থেকে বাদ দিয়েছে। সে কারণে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।
পতাকানিউজ/এআই

