পতাকা নিউজ
শুক্রবার ৪ সেপ্টেম্বর ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পিছিয়ে ২৯ সেপ্টেম্বর

Malaysia

মালয়েশিয়ায় ২ লাখ শ্রমিক পাঠানো শুরু সেপ্টেম্বরে

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

পতাকা সারথি
বুধবার ১১ ফেব্রুয়ারি ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক এবং অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনের প্রাক্কালে নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা, সমান সুযোগ এবং সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

বুধবার (আজ) বেলা দুইটার দিকে বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ আহ্বান পুনর্ব্যক্ত করা হয়। এতে বলা হয়, নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ সবার মৌলিক অধিকার, যা নারী ও মেয়েদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। বিশেষ করে প্রতিবন্ধী নারী, সংখ্যালঘু সম্প্রদায়ের নারী, ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষসহ সমাজে যাঁরা নানা বাধা, বৈষম্য ও লিঙ্গভিত্তিক সহিংসতার ঝুঁকিতে থাকেন, তাঁদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

জাতিসংঘ জানায়, নির্বাচনকে ঘিরে বিভিন্ন নারী সংগঠন ও নাগরিক সমাজ নারী প্রার্থী ও ভোটারদের বিরুদ্ধে সহিংসতা ও হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে অনলাইন সহিংসতা ও ডিজিটাল প্ল্যাটফর্মে লক্ষ্যভিত্তিক আক্রমণের বিষয়টি গুরুত্বসহকারে নজরে রেখেছে বিশ্ব সংস্থাটি।

বাংলাদেশে জাতিসংঘ কার্যালয়ের মতে, রাজনৈতিক নেতা-কর্মী, সাংবাদিক, মানবাধিকার রক্ষাকারীসহ জনজীবনে সক্রিয় নারীরা ক্রমবর্ধমান সাইবার বুলিং, ডিপফেক প্রযুক্তির অপব্যবহার, পরিকল্পিত অনলাইন হয়রানি এবং ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার মতো ঘটনার শিকার হচ্ছেন। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যৌন ইঙ্গিতপূর্ণ বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি ও প্রচারের ঘটনাও বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে।

কাভার্ডভ্যানে বাসের ধাক্কা : চালক-হেলপারসহ তিনজন নিহত
তৈরি পোশাক রপ্তানি কনটেইনারের কাট-অফ সময় ২৪ ঘণ্টা বাড়াল চট্টগ্রাম বন্দর
মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা সীমিত করল মালয়েশিয়া : বাংলাদেশীদের কি অবস্থা?

বার্তায় বলা হয়, নারীদের অর্থপূর্ণ প্রতিনিধিত্ব ও নেতৃত্ব নিশ্চিত করতে জাতিসংঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করে যাচ্ছে। একই সঙ্গে নারী অংশগ্রহণ বাড়াতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করছে সংস্থাটি।

জাতিসংঘ জোর দিয়ে বলেছে, নারীসহ সব ভোটার যেন ভয়ভীতি, বৈষম্য, অনলাইন নির্যাতন বা প্রতিশোধের আশঙ্কা ছাড়াই প্রার্থী ও ভোটার হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন—এটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে রাজনৈতিক নেতা, তাঁদের দল এবং সমর্থকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন নির্বাচনী প্রক্রিয়ায় নারীদের বিরুদ্ধে কোনো ধরনের হয়রানি, সহিংসতা বা ভীতি প্রদর্শনের ঘটনা না ঘটে।

সংস্থাটি আরও বলেছে, নারী প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং সক্রিয় অংশগ্রহণ একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ার জন্য অপরিহার্য। বাংলাদেশের কর্তৃপক্ষ নিরাপত্তা, আইনের শাসন এবং প্রত্যেক ব্যক্তির অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত রাখবে বলে জাতিসংঘ আশাবাদ ব্যক্ত করেছে। একই সঙ্গে সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সরকারের পাশে থেকে সহায়তা করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করা হয়।

-পতাকানিউজ

বিষয় :জাতিসংঘনির্বাচন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বগুড়া বগুড়ায় ভোটের সরঞ্জাম বিতরণ পরিদর্শনে ইইউ প্রতিনিধি দল
পরের লেখা কক্সবাজার চকরিয়ায় যুবককে লাশ করে পালিয়ে গেল চালক-হেলপার
Ad imageAd image
আরও পড়ুন
হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাস-পানির বিল

আসছে ‘বড় চাপ’

আসছে ‘বড় চাপ’ : তেল-গ্যাস-বিদ্যুতে লোকসান ৩৬ হাজার কোটি টাকা

Islami

জুমার দিনে যে আমল বেশি করতে বলেছেন রাসুল (স.)

আদালতের নির্দেশে বিএনপি নেতার অবৈধ গরুর হাট উচ্ছেদ

আদালতের নির্দেশে ‘বিএনপি নেতার’ অবৈধ গরুর হাট উচ্ছেদ : মুক্ত হল খেলার মাঠ

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস

হুইলচেয়ারে বসে সংসদে মির্জা আব্বাস, ‘আমি ফিরেছি মানুষের কাছে’

সর্বশেষ
স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা

স্বাধীন মানবাধিকার কমিশনের প্রত্যাশা অধরা, অভিযুক্তের হাতেই তদন্ত: টিআইবি

বিরল নজির

বিরল নজির: বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ট্রাফিকের দুই মামলা

শাড়িকাণ্ড

শাড়িকাণ্ড : তানজিন তিশাকে অব্যাহতি দিতে পিবিআই’র প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর চাকতাই শাখার ঋণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে যে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

সাবেক সংসদ সদস্য গোলাম ফারুকের সব সম্পদ ক্রোক

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা

ফেনীতে অপহরণ ও চাঁদাবাজি মামলা : ছাত্রদল নেতা ফটিক কারাগারে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?