নেপালকে ধরাসায়ী করে ফাইনালে পৌঁছে গেলে বাংলাদেশ। এরমধ্য দিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে ফাইনালে জায়গা করে নিল। আজ সেমিফাইনালে নেপালের সঙ্গে লড়াইয়ে ১-০ গোলে জয় তুলে নেন লাল-সবুজের দল। ম্যাচের একমাত্র গোলটি করেন মানিক, যা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করে।
ম্যাচ শুরু থেকেই বাংলাদেশের আধিপত্য বিস্তার করে। শুরু থেকেই নেপালের রক্ষণে চাপ প্রয়োগ করে। যা নেপালকে গোলের সুযোগ দিতে দেনি। ১১ মিনিটে ডান প্রান্ত থেকে একটি শর্ট সেট-পিসের ক্রসে বল পান মুর্শেদ আলী। তার ক্রসকে হেডে নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠান মানিক, যা লাল-সবুজদের ১-০ গোলে এগিয়ে দেয়।
প্রথম গোলের দুই মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হতে পারত। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান বেঞ্জামিন সুলিভানের দারুণ ফিনিশিংয়ের চেষ্টা হলেও, অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর ২১ মিনিটে সুলিভানের তৈরি করা সুযোগ থেকে নাজমুলের হেডকে নেপালের গোলরক্ষক পেম্বা নুরবু এক হাতের ডাইভে রুখে দেন।
৩৮ মিনিটে মুর্শেদ আলীর শক্তিশালী শট পোস্টের বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে বিরতিতে যায় বাংলাদেশ, যা দ্বিতীয়ার্ধেও অক্ষত থাকে। পুরো ম্যাচে নিয়ন্ত্রণ রক্ষা করে বাংলাদেশ এবং কোনো সুযোগ নষ্ট হতে দেয়নি।
দুদান্ত খেলা
ম্যাচের একমাত্র গোলের নায়ক মানিক। তার দুর্দান্ত হেডিংয়ে দলকে এগিয়ে নেয়। সঙ্গী মুর্শেদ আলী ক্রস এবং শট উভয় ক্ষেত্রেই সক্রিয়, দলের আক্রমণকে গতিশীল রাখে। এছাড়া রোনান বেঞ্জামিন সুলিভান ও নাজমুল দুজনেই দৃষ্টিনন্দন খেলায় একাধিক গোলের সুযোগ তৈরি হলেও ভাগ্য সহায় হয়নি। আর নেপালি গোলরক্ষক পেম্বা নুরবু নেপালের জন্য একাধিক সেভ করে বাংলাদেশের আক্রমণ প্রতিরোধ করে। না হলে বাংলাদেশ আরো বড় জয় পেতো।
ফাইনালে বাংলাদেশ
এই জয় বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফাইনালে পৌঁছানো মানে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার পথে একটি বড় ধাপ। এই জয় দলকে দারুণ চাঙ্গা করেছে। এবার দলের চোখ ফাইনাইলের দিকে। যেখানে জয়ের বিকল্প ভাবছে না বাংলাদেশ দল।
-পতাকানিউজ

