পতাকা নিউজ
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: নেপালে নির্বাচন : এগিয়ে সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

নেপালে নির্বাচন : এগিয়ে সাবেক ‘র‍্যাপার-মেয়র’ বালেন্দ্র শাহ

জেন-জি আন্দোলনের পর প্রথম ভোটে তরুণদের সমর্থনে এগিয়ে নতুন রাজনৈতিক শক্তি

পতাকা সারথি
শুক্রবার ৬ মার্চ ২০২৬ ৫:০৫ অপরাহ্ণ
নেপালের নির্বাচন
বালেন্দ্র শাহ। - ছবি : রয়টার্স

নেপালের বহুল প্রতীক্ষিত সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। দেশটিতে ২০২৫ সালে জেন-জি প্রজন্মের নেতৃত্বে হওয়া অভ্যুত্থানে সরকার পতনের পর এটিই প্রথম জাতীয় নির্বাচন। প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন তরুণদের কাছে জনপ্রিয় নেতা এবং কাঠমান্ডুর সাবেক মেয়র বালেন্দ্র শাহ।

শুক্রবার প্রকাশিত প্রাথমিক গণনার তথ্যের বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নবগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে বালেন্দ্র শাহর নেতৃত্বাধীন দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে। ভোটের চূড়ান্ত ফল ঘোষণা হতে আরও সময় লাগলেও প্রাথমিক ফলাফল দেশটির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেও পরিচিত, একসময় নেপালের হিপহপ সংগীত জগতের পরিচিত মুখ ছিলেন। সংগীত জগৎ থেকে রাজনীতিতে এসে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। রাজধানীর মেয়র পদে তার সেই জয়কে নেপালের রাজনীতিতে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা হয়।

রাজনীতিতে প্রবেশের পর থেকেই তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন বালেন্দ্র। বিশেষ করে গত বছরের জেন-জি আন্দোলনের সময় তার অবস্থান তাকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলে। সে সময় তিনি প্রশাসনের অংশে থাকলেও শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ব্যাপক আলোচনায় আসেন।

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আমিরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ১৪

সেই আন্দোলনের জেরে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির সরকার প্রবল চাপে পড়ে। শেষ পর্যন্ত সহিংসতা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনাকে কেন্দ্র করে অলি পদত্যাগ করতে বাধ্য হন। এর পরই দেশটিতে রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয় এবং নতুন নির্বাচনের ঘোষণা দেওয়া হয়।

শুক্রবার সকালে নেপালের নির্বাচন কমিশনের প্রকাশিত প্রাথমিক তথ্য অনুযায়ী, মাত্র তিন বছর আগে প্রতিষ্ঠিত বালেন্দ্র শাহর মধ্যপন্থী দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ ইতোমধ্যে ৩৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী অলির নেতৃত্বাধীন ‘কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউএমএল)’ এখন পর্যন্ত মাত্র তিনটি আসনে এগিয়ে আছে।

এ ছাড়া ৪৯ বছর বয়সী গগন থাপার নেতৃত্বাধীন নেপালের অন্যতম পুরোনো রাজনৈতিক দল ‘নেপালি কংগ্রেস’ পাঁচটি আসনে এগিয়ে রয়েছে।

Nepal Election Vote Count
কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা। ছবি : রয়টার্স

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, ভোট গণনা দ্রুত এগিয়ে চলছে এবং শুক্রবার সন্ধ্যা কিংবা শনিবারের মধ্যে ফলাফল আরও স্পষ্ট হয়ে উঠতে পারে।

নেপালের পার্লামেন্টের নিম্নকক্ষ ‘প্রতিনিধি পরিষদ’-এ মোট ২৭৫টি আসন রয়েছে। এর মধ্যে ১৬৫টি আসনে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বাকি ১১০টি আসন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের ভিত্তিতে বণ্টন করা হবে।

সরাসরি নির্বাচনের ১৬৫টি আসনের জন্য প্রায় তিন হাজার ৪০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে প্রায় ৫৯ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনী প্রচারণার সময় থেকেই বালেন্দ্র শাহকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনা শুরু হয়। বিশেষ করে তরুণ ভোটারদের বড় একটি অংশ তার প্রতি সমর্থন প্রকাশ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার, সরাসরি জনসংযোগ এবং প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে প্রচারণা চালানোর কৌশল তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে।

নির্বাচনী প্রচারে তিনি বড় বড় জনসমাগম ঘটাতে সক্ষম হন। তরুণ ভোটারদের পাশাপাশি শহরাঞ্চলের মধ্যবিত্ত শ্রেণির মধ্যেও তার প্রভাব লক্ষ করা গেছে।

প্রথা ভেঙে তিনি সাবেক প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভারত সীমান্তবর্তী ঝাপা–৫ আসনে তাকে চ্যালেঞ্জ জানান। ৭৪ বছর বয়সী অলি দীর্ঘদিন ধরে নেপালের রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, বালেন্দ্র শাহর এই পদক্ষেপ ছিল প্রতীকীভাবে পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর একটি কৌশল।

প্রায় তিন কোটি মানুষের দেশ নেপাল কয়েক দশক ধরেই রাজনৈতিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। ঘন ঘন সরকার পরিবর্তন, দুর্বল অবকাঠামো এবং প্রশাসনিক দুর্নীতির কারণে দেশটির অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে বলে মনে করেন পর্যবেক্ষকরা।

Nepal Election PM 1
নেপালের প্রধানমন্ত্রীর দৌঁড়ে এখনো এগিয়ে বালেন্দ্র শাহ। ছবি : রয়টার্স

এই দীর্ঘস্থায়ী সমস্যার কারণে তরুণ প্রজন্মের মধ্যে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি অসন্তোষ জমতে থাকে। বিশ্লেষকদের মতে, সেই পুঞ্জীভূত ক্ষোভেরই বিস্ফোরণ ঘটে গত বছরের সেপ্টেম্বরে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ আরোপের সিদ্ধান্তের প্রতিবাদে তখন দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সেই বিক্ষোভ বড় আকার ধারণ করে এবং হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

পরে আন্দোলন সহিংস রূপ নিলে রাজধানীসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন।

রাজনৈতিক সেই অস্থিরতার পর অনুষ্ঠিত এবারের নির্বাচনকে নেপালের ভবিষ্যৎ রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ফলাফলে নতুন রাজনৈতিক শক্তির উত্থানের ইঙ্গিত মিললেও চূড়ান্ত ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিষয়ে স্পষ্ট বার্তা পাওয়া যাচ্ছে না। 

সূত্র : রয়টার্স

-পতাকানিউজ

বিষয় :নির্বাচননেপালপ্রধানমন্ত্রী
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা State Minister Shah Alam প্রতিমন্ত্রী শাহ আলমের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ আইডি
পরের লেখা বগুড়া ভারসাম্যহীন নাতির লাঠির আঘাতে লাশ দাদা
Ad imageAd image
আরও পড়ুন
তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

আবারও আগুনের আতঙ্ক কক্সবাজারে, পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ

উখিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

উখিয়ায় বিদেশি পিস্তল-গুলিসহ রোহিঙ্গা যুবক আটক

‘আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা’

‘আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট কিন্তু আপনারা’

ফেনী সীমান্তে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

ফেনী সীমান্তে মানব পাচার মামলার ৩ আসামি গ্রেপ্তার

সর্বশেষ
আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার আবার কারাগারে

আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি কাউসার আবার কারাগারে

ভল্টের টাকা আত্মসাৎ, ঢাকা ব্যাংকের কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড

ভল্টের টাকা আত্মসাৎ, ঢাকা ব্যাংকের কর্মকর্তাকে ২০ বছরের কারাদণ্ড

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি

মাধবপুরে ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

মাধবপুরে ট্রাকের পেছনে ডাক বিভাগের কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ৩

মধ্যরাতে বিকট বিস্ফোরণ, আগুনে পুড়ল এমপি নুসরাতের বাড়ি

মধ্যরাতে বিকট বিস্ফোরণ, আগুনে পুড়ল এমপি নুসরাতের বাড়ি

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?