অন্তর্বর্তী সরকারের ২ উপদেষ্টা পদত্যাগ করে সোমবার, ১৬ জুলাই দেশত্যাগ করতে পারেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তবে দুই উপদেষ্টা পরিচয় উল্লেখ করেননি তিনি।
সোমবার, ১৬ জুলাই সকাল ৬টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি লিখেন, ‘অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে।
তাদের একজন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে চায়না ইস্টার্নের ফ্লাইটে এবং আরেকজনের সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে এমিরেইটস ফ্লাইটে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। যথাযথ অডিট ক্লিয়ারেন্স এবং নিরাপত্তা ছাড়পত্র ব্যতিত এই ব্যক্তিদের দেশ ত্যাগ করতে দেওয়া উচিত হবে না।’
এর আগে ১৪ ফেব্রুয়ারি, শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
পতাকানিউজ/আরবি

