পতাকা নিউজ
বুধবার ১৮ নভেম্বর ২০২৬
কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানালো ইসি

কোন ধাপে কত ইউনিয়নে ভোট

১৪৭ পোশাক কারখানা বন্ধ

১৪৭ পোশাক কারখানা বন্ধ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: ‘পদোন্নতি’ পাচ্ছে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

‘পদোন্নতি’ পাচ্ছে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভা

২০ এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণার অপেক্ষা

পতাকা সারথি
মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
‘পদোন্নতি’ পাচ্ছে ১৫০ বছরের পুরনো বগুড়া পৌরসভা
১৫০ বছরের পুরনো পদবি ‘পৌরসভা’ শব্দটি বাদ দিয়ে সেখানে ‘পদোন্নতি’ পাওয়া শব্দ যোগ করবে বগুড়া পৌরসভা

পদোন্নতি পাচ্ছে বগুড় পৌরসভা। যার জন্ম ১৮৭৬ সালের ১ জুলাই। পাড়ি দিয়েছে ১৫০ বছরের লম্বা পথ। এরই মধ্যে বৃটিশ ও পাক জামানা গেলো। স্বাধীন বাংলাদেশও পথ চলল ৫৫ বছর। এই সময়ে নতুন ‘জন্ম’ কিংবা ‘পদোন্নতি’ পেয়ে দেশে ১১টি সিটি কর্পোরেশন হয়েছে। অথচ, জনসংখ্যা, আয়তন এবং নিজস্ব আয়সহ সব যোগ্যতা থাকার পরও ‘পদোন্নতি’ পায়নি বগুড়া পৌরসভা।

ফলে বগুড়া পৌরসভার আপেক্ষা দীর্ঘকালের। বৃটিশ, পাক কিংবা বাংলা- এ যাবত তিন জমানার কোনো কর্তাই এই পৌরসভাকে ‘পদোন্নতি’ দেওয়ার প্রয়োজন মনে করেনি। তাই নিরবে নিভৃর্তে এই বগুড়া চোখের জল ফেলেছে। কিন্তু সেটা যেন মানবকূলের বোঝার সাধ্যের বাইরে।

এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান হচ্ছে। ১৫০ বছরের পুরনো পদবি ‘পৌরসভা’ শব্দটি বাদ দিয়ে সেখানে ‘পদোন্নতি’ পাওয়া শব্দ যোগ করবে বগুড়া। মানে, ‘বগুড়া সিটি কর্পোরেশন’ নাম ধারণ করবে। সেই প্রতীক্ষায় আছে এই আদিকালের পৌরসভাটি।

এই যেন পৌরবাসীর আকাঙ্ক্ষা নয়, একটি সংস্থার প্রতীক্ষা। পৌরসভা লিখতে লিখতে কিংবা বলতে আর শুনতে শব্দটি নিজেই বিরক্ত হয়ে উঠেছে। তাই তো ‘পদোন্নতি’ আবশ্যক হয়ে উঠেছে।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
গোপালগঞ্জে সহিংসতায় জড়িতদের গ্রেপ্তার করা হবে

সেই আবশ্যকতা পূরণে আগামী ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফরে আসছেন। তিনিই দেবেন সিটি কর্পোরেশনের ঘোষণা। অর্থ্যাৎ, প্রধানমন্ত্রীর হাত ধরেই পদোন্নতি পাবে বগুড়া পৌরসভা।

অনুসন্ধানে জানা গেছে, ব্রিটিশ শাসনামলে ১৮২১ সালে বগুড়াকে জেলা ঘোষণার পর জেলা শহর উন্নয়ন ও পরিচালনার জন্য ১৮৬৯ সালে বগুড়া টাউন কমিটি গঠিত হয়। এ কমিটির চেয়ারম্যান ছিলেন ব্রিটিশ নাগরিক ডব্লিউ ওয়াভেল।

এ কমিটি ৭ বছর চলার পর ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া শহরের জলেশ্বরীতলা, সূত্রাপুর ও আশপাশের এলাকা নিয়ে বগুড়া মিউনিসিপালটি গঠিত হয়। তখন বগুড়া পৌরসভার আয়তন ছিল ১ দশমিক ২৫ বর্গকিলোমিটার এবং প্রথম প্রশাসক ছিলেন ব্রিটিশ নাগরিক জো হোয়াইটম্যান।

দীর্ঘদিন পর ১৯৮১ সালের ১ আগস্ট বগুড়া মিউনিসিপালটির আয়তন বৃদ্ধি করে ১৪ দশমিক ৭৬ বর্গকিলোমিটার এবং ‘ক’ শ্রেণিতে উন্নীত করে ওয়ার্ড সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১২টি করে তৎকালীন সরকার।

পৌরসভা গঠনের প্রায় দেড়শ বছর পেরিয়ে গেছে। এর মধ্যে ঢাকাসহ দেশের ১১টি পৌরসভা বিভিন্ন সরকারের আমলে সিটি কর্পোরেশনে উন্নীত হয়েছে। কিন্তু তারপরও অবহেলিত বগুড়া। দেশের সর্ববৃহৎ পৌরসভা বগুড়াকে সিটি করপোরেশন করা হয়নি। আয়তন, জনসংখ্যা, নিজস্ব রাজস্ব আয়সহ সব যোগ্যতা থাকার পরেও সিটি করপোরেশন না হওয়ায় সরকারের সদিচ্ছার অভাবকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।

Bogur City corprotiion
বগুড়া শহরের প্রাণকেন্দ্র।

উদ্যোগ ছিল বেগম খালেদা জিয়ার

সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করে গেজেট প্রকাশ করা হয়।

সে সময় ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয় বগুড়া পৌরসভা। পৌরসভাকে বৃহৎ আকার দেওয়ার মধ্য দিয়ে পরে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার পরিকল্পনা ছিল। কিন্তু সরকারের নানা জটিলতার কারণে বগুড়া পৌরসভা আর সিটি কর্পোরেশন হয়নি। পরে আওয়ামী লীগ সরকারের কাছে বগুড়াবাসীর পক্ষ থেকে বার বার সিটি কর্পোরেশনের দাবি জানানো হলেও তাও  বাস্তবায়ন হয়নি।

গত ১২ বছরে আওয়ামী লীগ সরকার রংপুর, কুমিল্লা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, গাজীপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করেছে। কিন্তু বগুড়া দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও তা পৌরসভাই রয়ে গেছে। অথচ সিটি কর্পোরেশনে উন্নীতকরণের শর্ত অনেক আগেই পুরণ করেছে বগুড়া। শুধু রাজনৈতিক সদিচ্ছার অভাবে বগুড়া সিটি করপোরেশন বাস্তবায়ন হয়নি বলে নাগরিক সমাজের অভিমত।

Bogur City Corprotion

অন্তবর্তীকালীন সরকার কাজ এগিয়েছে অনেক দূর

পরে অন্তবর্তীকালীন সরকার ক্ষমতায় আসলে বগুড়ার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা বগুড়াকে সিটি করপোরেশন করার প্রস্তাব দেন।

এরপর এক চিঠিতে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জন্য গণবিজ্ঞাপ্তি জারি এবং স্থানীয় বাসিন্দাদের মতামত ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত প্রতিবেদন পাঠানো হয়।

গত বছরের ২০ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্ খান পৌরসভার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন এসে জানান ২০২৫ সালের ডিসেম্বরে বিজয় দিবসের আগেই সিটি করপোরেশন ঘোষণা করা হবে। কিন্তু পরে আর সেটিও হয়নি ।

অন্তরর্তীকালীন সরকার আমলেও পৌরসভা থেকে বগুড়া সিটি কর্পোরেশনে পদোন্নতি না পাওয়ায় বগুড়াবাসীর মনের দুঃখ থেকেই যায়। অভিমান বুকে নিয়ে সংসদ নির্বাচন ভোট দেয় বগুড়াবাসী।

Bogur new

অবশ্য, সেই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের তিন মাসের মধ্যেই সুখবর পেয়েছে বগুড়া পৌরসবাসী। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘প্রটোকল অফিসার-১ উজ্জল হোসেনের বরাত দিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচিতে উল্লেখ করা হয়েছে, ২০ এপ্রিল বেলা ১১টায় প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।’

এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ স্বাক্ষরিত এক নোটিশে জানা যায়, বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি উন্নয়ন প্রস্তাব অনুমোদনের জন্য রোববার প্রাক-নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সচিব কমিটির সভা হয়। সেখানে বগুড়া সিটি করপোরেশন উন্নীতকরণের বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া-২ আসনের সংসদ সদস্য মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে সিটি করপোরেশনের ব্যাপারে জানাবেন। 

-পতাকানিউজ/পিএম

বিষয় :তারেক রহমানপৌরসভাপ্রধানমন্ত্রীবগুড়াসিটি কর্পোরেশন
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা বগুড়ায় বিমানবন্দরের কাজ দ্রুত এগোচ্ছে বগুড়ায় বিমানবন্দরের কাজ দ্রুত এগোচ্ছে, শেষের পথে রেলপথের কাজ : মীর শাহে আলম
পরের লেখা “তোমরা যাহা কর আল্লাহ্ তাহার সম্যক দ্রষ্টা” “তোমরা যাহা কর আল্লাহ্‌ তাহার সম্যক দ্রষ্টা”
Ad imageAd image
আরও পড়ুন
পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ

পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ

রামিসা হত্যা-ধর্ষণ মামলা, সোহেলের মৃত্যুদণ্ড বহাল

রামিসা হত্যা-ধর্ষণ মামলা, সোহেলের মৃত্যুদণ্ড বহাল

৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রিডে যাত্রা শুরু রূপপুরের

৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রিডে যাত্রা শুরু রূপপুরের

শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সংসদ সদস্য পদ থেকে ওসমান ফারুকের পদত্যাগ

সর্বশেষ
সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড

‘আমার কোরআনের দুই পাখিকে আল্লাহ নিয়ে গেছেন’

‘আমার কোরআনের দুই পাখিকে আল্লাহ নিয়ে গেছেন’

Thana

নেশার টাকা না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

পরীমনির মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর

ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’

ঋণ বিতর্কে অনন্তের পাশে ওমর সানী, বললেন ‘ভালো মানুষ’

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?