পতাকা নিউজ
রবিবার ৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ পুলিশের ৩৩ জন অতিরিক্ত ডিআইজিকে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে। আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়

সামাজিক মাধ্যমে অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কতা

Jamuna River 1

যমুনা গিলছে ঘরবাড়ি, ঝুঁকিতে ২০০ পরিবার

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু

নিখোঁজের খোঁজে এখনো উৎকণ্ঠায় স্বজনরা

পতাকা সারথি
শুক্রবার ২৭ মার্চ ২০২৬ ১১:২৫ পূর্বাহ্ণ
পদ্মায় বাসডুবি: তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু
বাসডুবির পর চলছে উদ্ধার অভিযান। ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটের সামনে পদ্মা নদীতে যাত্রীবাহী বাসডুবির ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল। আজ শুক্রবার সকাল আটটার পর থেকে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত ডুবুরি দল আবারও নদীতে নেমে তল্লাশি কার্যক্রম শুরু করে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে দিনের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী পরিচালক দেওয়ান মো. সোহেল রানা জানান, আজকের অভিযানে ফায়ার সার্ভিসের ৬ জন এবং বাংলাদেশ নৌবাহিনীর ৬ জন সদস্য অংশ নিচ্ছেন। মোট ১২ সদস্যের এই ডুবুরি দল দুটি ভাগে বিভক্ত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

এখন পর্যন্ত ২৬ মরদেহ উদ্ধার

এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর মধ্যে ২৫ জনের মরদেহ ইতোমধ্যে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর রবিবার, অংশ নেবেন যেসব কর্মসূচিতে
সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনতে কাজ করছে সরকার : সেতুমন্ত্রী

অন্যদিকে, একজনের মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহত ওই ব্যক্তির স্বজনেরা দিনাজপুর থেকে রাজবাড়ীতে পৌঁছালে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে বলে প্রশাসন জানিয়েছে।

এদিকে নিহতদের পরিবারের জন্য সরকারি সহায়তাও দেওয়া শুরু হয়েছে। রাজবাড়ী জেলার ১৮ জন নিহতের মধ্যে ১৭ জনের পরিবারের কাছে ইতোমধ্যে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, কালুখালী উপজেলার একটি পরিবারের সদস্যরা বর্তমানে মানিকগঞ্জে অবস্থান করায় তাদের সঙ্গে যোগাযোগ করে পরে সহায়তার চেক হস্তান্তর করা হবে।

নতুন নিখোঁজের তথ্য নেই, তবুও অনুসন্ধান চলছে

জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার রাত পর্যন্ত নতুন করে কেউ নিখোঁজের তথ্য নিয়ে যোগাযোগ করেননি।

তবে ফায়ার সার্ভিসের কাছে একজন নিখোঁজ থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

নিখোঁজ হিসেবে যাঁর নাম এসেছে তিনি হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের শ্যামসুন্দরপুর গ্রামের বাসিন্দা রিপন শেখ (৪০)। তিনি পেশায় একজন ভাটাশ্রমিক এবং মৃত আবদুল বারেক শেখের ছেলে।

ভাইয়ের খোঁজে বোনের আকুতি

নিখোঁজ রিপন শেখের ছোট বোন মুক্তা আক্তার (সোহানা শোভা) জানান, দুর্ঘটনার দিন বুধবার দুপুরে রিপন তাঁর ছোট ভাই সুমন শেখের সঙ্গে বাড়িতে খাওয়াদাওয়া করে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বের হন।

সুমন শেখ ঢাকার ইসলামপুর এলাকায় একটি কারখানায় কাজ করেন।

মুক্তা আক্তার জানান, বিকেলের দিকে রাজবাড়ী শহরের নতুন বাজার মুরগির ফার্ম বাসস্ট্যান্ড এলাকায় রিপনকে রেখে সুমন পাশের একটি দোকানে চা পান করতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি বড় ভাইকে আর সেখানে দেখতে পাননি।

পরে বিষয়টি নিয়ে খুব একটা গুরুত্ব না দিয়ে সুমন নিজেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। ঢাকায় পৌঁছে তিনি পরিবারের সদস্যদের নিজের নিরাপদে পৌঁছানোর খবর দেন। তবে বড় ভাই রিপনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, কারণ তাঁর কাছে কোনো মোবাইল ফোন ছিল না।

মুক্তা আক্তার বলেন, ‘বড় ভাই বাড়িতে মুঠোফোন রেখে গিয়েছিল। ঢাকায় পৌঁছে নতুন ফোন কিনে আমাদের জানানোর কথা ছিল। কিন্তু সে আদৌ ঢাকায় পৌঁছেছে কি না, সেটাই আমরা জানতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘বুধবার রাতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় বাসডুবির খবর শোনার পর থেকে আমরা খুব দুশ্চিন্তায় আছি। বুঝতে পারছি না বড় ভাই ওই বাসে ছিল কি না, নাকি অন্য কোথাও গেছে।’ তিনি জানান, রিপনের স্ত্রী বর্তমানে বাবার বাড়ি রাজশাহীতে অবস্থান করছেন। নিশ্চিত তথ্য না থাকায় এখনো তাকে বিষয়টি জানানো হয়নি।

মুক্তা আক্তার বলেন, ‘যদি সে ঢাকায় থাকত তাহলে অবশ্যই আমাদের খবর দিত। আমরা ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব জায়গায় বিষয়টি জানিয়েছি। এখন শুধু অপেক্ষা করছি কোনো খবর পাওয়ার জন্য।’

উদ্ধারকারীদের বক্তব্য

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, বৃহস্পতিবার বিকেলে মুক্তা আক্তার তার ভাই নিখোঁজ থাকার সম্ভাবনার কথা জানিয়েছেন। তবে তিনি নিশ্চিত করতে পারেননি রিপন শেখ ওই দুর্ঘটনাকবলিত সৌহার্দ্য পরিবহনের বাসের যাত্রী ছিলেন কি না।

তিনি বলেন, ‘নিখোঁজ ব্যক্তির বিষয়ে আমরা তথ্য পেয়েছি। তবে তিনি যে ওই বাসের যাত্রী ছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তারপরও উদ্ধার অভিযান চলাকালে নতুন কোনো মরদেহ পাওয়া গেলে নিখোঁজদের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে।’

তিনি আরও জানান, নদীর স্রোত, পানির গভীরতা এবং দুর্ঘটনাস্থলের পরিবেশগত জটিলতার কারণে উদ্ধার অভিযান চালাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তারপরও সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

উদ্ধারকারী সংস্থাগুলো জানিয়েছে, নিখোঁজ থাকার সম্ভাবনা পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এবং প্রয়োজন মনে হলে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হবে।

এদিকে দুর্ঘটনার পর থেকে ফেরিঘাট এলাকায় স্বজনদের আহাজারি এবং উৎকণ্ঠা এখনো পুরোপুরি কাটেনি। অনেকেই এখনো শেষবারের মতো নিশ্চিত হতে চান তাদের স্বজনরা ওই বাসে ছিলেন কি না।

উদ্ধার অভিযান ঘিরে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী সমন্বিতভাবে কাজ করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

-পতাকানিউজ

বিষয় :দুর্ঘটনাফেরিবাসরাজবাড়ি
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা ইরানের ঘোষণায় স্বস্তি ফিরছে বাংলাদেশের জ্বালানি খাতে ইরানের ঘোষণায় স্বস্তি ফিরছে বাংলাদেশে
পরের লেখা যুদ্ধ বন্ধে আলোচনায় বসতে ইরানকে ট্রাম্পের আহ্বান হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত সময় দিলেন ট্রাম্প
Ad imageAd image
আরও পড়ুন
State Minister for Informat

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী

BGB Feni

কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করল বিজিবি

Anowara Oikko Parisad

সংখ্যালঘুদের অধিকার রক্ষায় ৮ দফা দাবির বাস্তবায়ন জরুরি

Commerce Minister

বগুড়ায় ৪০০ একরের বিসিক শিল্পপার্ক হবে : বাণিজ্যমন্ত্রী

Arrest Sohel Rana

পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিল নেতাকর্মীরা

সর্বশেষ
Feni Child

মাদ্রাসায় ভালো লাগে না, ভবনের কার্নিশে বসেছিল শিশু

Child Hum

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৮৬৪

heavy rain

৮ বিভাগে টানা ৫ দিন বৃষ্টির শঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা

DAV

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

NCP Leader

জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?