ঝিনাইদহের কালীগঞ্জে পরিত্যাক্ত অবস্থায় ২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-৬। এর মধ্যে রয়েছে ১টি বিদেশি পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভলবার ও ১টি ম্যাগাজিন উদ্ধার। শুক্রবার, ৬ ফেব্রুয়ারি রাত দেড়টায় উপজেলার বটতলা বাজার এলাকা থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী জানান, কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের গুটিয়ানি বটতলা এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড হতে পারে—এমন সংবাদে র্যাবের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
তিনি জানান, এসময় কাউকে আটক করতে না পারলেও পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ১ ব্যারেলযুক্ত রিভলবার ও ১টি ম্যাগাজিন উদ্ধার।
উদ্ধার করা আগ্নেয়াস্ত্র কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৬।
পতাকানিউজ/এআর/আরবি

