ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন।
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি সকাল পৌনে ১০টায় গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ সেন্টারের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন তিনি।
গুলশানের এ ভোট কেন্দ্রে তারেক রহমান প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করলেন। এর আগে ২০০১ সালে তিনি ঢাকা সেনানিবাসের আদমজী স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন।
তারেক রহমান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী; একইসঙ্গে তিনি বগুড়া-৬ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে একইকেন্দ্রে ভোট দিয়েছেন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমানও। জাইমা রহমানের এবার প্রথম ভোটার হয়েছেন।
আজ সকাল ৯টা ৩৫ মিনিটে তারেক রহমান তার স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে কেন্দ্রে আসেন করেন।
পতাকানিউজ/আরবি

