আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে কনটেন্ট প্রকাশ করে দেশজুড়ে বিতর্কের জন্ম দেয়া বাংলাদেশি দম্পতি আজিম ও বৃষ্টিকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার, ২১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ রিমান্ডের আদেশ দেন। বিকেলে তাদের আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পল্টন থানায় দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার বিভাগের এসআই মিজানুর রহমান তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার রাতে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন হাজীপাড়া এলাকার একটি ছয়তলা ভবনের ফ্ল্যাট থেকে আজিম ও বৃষ্টিকে গ্রেপ্তার করে সিআইডি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে তারা ফল ব্যবসার কথা বলে ওই এলাকায় বাসা ভাড়া নেন। তবে এলাকায় কারও সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। জরুরি কাজ ছাড়া তারা বাসা থেকেও খুব একটা বের হতেন না।
সিআইডির তথ্য অনুযায়ী, এই দম্পতি দীর্ঘদিন ধরে নিজেদের পর্ন ভিডিও তৈরি করে আন্তর্জাতিক সাইটে আপলোড করতেন। ২০২৪ সালের মে মাসে তারা একটি টেলিগ্রাম চ্যানেল খুলে সেখানে ভিডিও লিংক, আয়ের স্ক্রিনশট এবং নতুন কনটেন্টের আপডেট শেয়ার করতেন। তাদের চ্যানেলে কয়েক হাজার সদস্য ছিল।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, তারা শুধু নিজেরাই ভিডিও বানাতেন না, বরং অন্যদেরও এমন ভিডিও তৈরি করে বিক্রি করতে উৎসাহিত করতেন।
পতাকানিউজ/এআই

