আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে ভিডিও কনটেন্ট তৈরি ও প্রকাশের অভিযোগে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রবিবার (১৯ অক্টোবর) বান্দরবান থেকে তাদের আটক করা হয়। বিষয়টি সোমবার (২০ অক্টোবর) সকালে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান।
গ্রেপ্তার দম্পতির নাম বৃষ্টি ও আজিম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা কয়েক বছর ধরে যৌথভাবে পর্নোগ্রাফিক ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে প্রকাশ করে আসছিলেন। তাদের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে, যা নজরে আসার পর সিআইডি দ্রুত তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, আজিমের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় মাদক মামলা রয়েছে। ওই মামলায় একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। দম্পতি যৌথভাবে ভিডিও তৈরি করে বিভিন্ন পেইড সাইটে প্রকাশ করতেন। বিষয়টি সাইবার গোয়েন্দাদের নজরে আসার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়।
পরবর্তীতে বান্দরবানে অবস্থান নিশ্চিত হওয়ার পর সিআইডি তাদের গ্রেপ্তার করে। সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা প্রস্তুত করা হচ্ছে।
পতাকানিউজ/এনটি

