তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সহজ তুলে নিয়েছে টাইগাররা। এতে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।মিরপুরের মাঠে এ ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং নামে বাংলাদেশ। বোলার নাহিদের তোপে মাত্র ৩০ দশমিক ৪ ওভারে ১১৪ রানে শেষ হয় সফরকারীদের ইনিংস। বাংলাদেশের হয়ে ২৪ রানের বিনিময়ে ৫ উইকেট নেন নাহিদ।
এদিকে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেছেন ফাহিম আশরাফ। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৫.১ ওভারে ৮ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
ম্যাচের শুরুতে উইকেট না পেলেও রান আটকে রাখে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নেয়ার পর প্রথম পাঁচ ওভারে কোনো উইকেট না পেলেও বেশি রান করতে দেয়নি স্বাগতিক বোলাররা।
শুরুর দিকে নতুন বল হাতে দায়িত্ব পান দুই অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান উইকেট না হারালেও বেশি সুবিধা করতে পারেনি।
পরে আক্রমণে এসে দ্রুত ম্যাচের চিত্র পাল্টে দেন নাহিদ রানা। দশম ওভারেই তিনি প্রথম আঘাত হানেন। অফ স্টাম্পের বাইরের বল উঁচুতে তুলে দেন ফারহান। সহজ ক্যাচ নেন আফিফ হোসেন।
আউট হওয়ার আগে ৩৮ বলে চারটি চারে ২৭ রান করেন ফারহান।
এরপর নিজের পরের ওভারেই আরেকটি উইকেট তুলে নেন নাহিদ। বড় শটের চেষ্টা করেন শামিল হোসেন। তবে ব্যাটের কানায় লেগে বল উঠে যায় আকাশে। উইকেটের পেছনে ক্যাচ নেন লিটন দাস। শামিল করেন ৭ বলে ৪ রান।
টানা তৃতীয় ওভারে ওপেনার মাজ সাদকাতকে ফেরান সাইফ হাসান। ২৮ বলে ১৮ রান করেন সাদকাত।
এরপর নাহিদের গতিময় বোলিংয়ে মোহাম্মদ রিজওয়ানকে তালুবন্দী করে নেন লিটন। এছাড়া পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকেও ফিরিয়ে ম্যাচে দেন নাহিদ। ৮ বলে সালমান করেন ৫ রান।
নাহিদের পর টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজও পান উইকেট। আব্দুল সামাদকে আউট করেন তিনি।
পাকিস্তানের শেষ ভরসা হুসাইন তালাতকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। ১৩ বলে ৪ রান করে বিদায় নেন তালাত। শাহিন শাহ আফ্রিদিকেও এলবিডব্লিউর ফাঁদে ফেরত পাঠান মিরাজ। চার বলে ৪ রান তুলেন এ পাক বোলার।
এদিকে রানের খাতা খোলার আগে মোহাম্মদ ওয়াসিমকে বিদায় করেন তাসকিন আহমেদ।
ফাহিম আশরাফ ও আবরার আহমেদ জুটি পাকিস্তানকে একশ রান পার করান। এরপর মোস্তাফিজুর রহমানের বলে তাসকিনের হাতে শেষ হয় পাকিস্তানের ইনিংস। পাকিস্তান ১১৪ রানে থামে।
পতাকানিউজ/আরবি

