পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই

প্রদেশ ভাঙার উদ্যোগ সেনাপ্রধানের

পতাকা সারথি
মঙ্গলবার ৬ অক্টোবর ২০২৬ ৮:৪২ অপরাহ্ণ
পাকিস্তানে ক্ষমতার নতুন লড়াই
শাহবাজ শরিফ ও আসিম মুনির/ ছবি : সংগৃহীত

পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই নতুন এক ক্ষমতার লড়াই শুরু হয়েছে। দেশটির চারটি প্রদেশকে ভেঙে আরও ছোট প্রদেশ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। এই পরিকল্পনার নেপথ্যে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পাকিস্তানের দীর্ঘদিনের রাজনৈতিক ক্ষমতার কাঠামো বদলে যেতে পারে। বিশেষ করে পাঞ্জাব ও সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ প্রদেশে প্রভাবশালী রাজনৈতিক পরিবারগুলোর ক্ষমতা কমে যেতে পারে।

ইমরান ঘিরে উত্তেজনা

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের সমর্থকদের বিক্ষোভ নিয়ে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা চলছে। ইমরান খান বর্তমানে কারাগারে। তাকে সমর্থন জানাতে রাজধানী ইসলামাবাদে মিছিল করার ঘোষণা দিয়েছিল তার দল। তবে সরকার বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নেয়। ইসলামাবাদের বিভিন্ন সড়কে দুই হাজারের বেশি কনটেইনার বসিয়ে রাস্তা বন্ধ করা হয়।

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হবে : ভারত
অমিতাভ-সালমানসহ একাধিক তারকাকে সতর্ক করল মুম্বাই পুলিশ
‘দু-একটা ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না’

৪ অক্টোবর শেষ পর্যন্ত পিটিআইয়ের সমর্থকরা মিছিল শুরু করেন। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত থেকে প্রায় পাঁচ হাজার মানুষ যাত্রা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল পথে আরও সমর্থক জড়ো করা। তবে শেষ পর্যন্ত তারা ইসলামাবাদে যাবেন কি না, সে সিদ্ধান্ত তখনো চূড়ান্ত হয়নি।

নেপথ্যে আরও বড় পরিকল্পনা

ইমরান খানকে ঘিরে এই রাজনৈতিক উত্তেজনার আড়ালেই পাকিস্তানের ক্ষমতার কাঠামো বদলের উদ্যোগ চলছে। প্রধান পরিকল্পনাটি হলো বর্তমান চারটি প্রদেশকে আরও ছোট কয়েকটি প্রদেশে ভাগ করা।

সমর্থকদের যুক্তি, বর্তমান প্রদেশগুলো আয়তন ও জনসংখ্যায় অনেক বড়। ফলে স্থানীয় প্রশাসন দুর্বল হয়ে পড়েছে। তবে বিরোধীদের আশঙ্কা, এর আসল উদ্দেশ্য প্রশাসনিক সংস্কার নয়। বরং দীর্ঘদিন ধরে প্রদেশগুলোতে প্রভাব ধরে রাখা রাজনৈতিক পরিবারগুলোর ক্ষমতা কমানো।

পাঞ্জাব ও সিন্ধুকে ঘিরে মূল বিতর্ক

পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলোর একটি পাঞ্জাব। দেশটির সবচেয়ে বেশি জনসংখ্যার এই প্রদেশে প্রায় ১২ কোটি ৮০ লাখ মানুষ বাস করেন। দীর্ঘদিন ধরে পাঞ্জাবের রাজনীতিতে প্রভাবশালী শরীফ পরিবার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই পরিবারের সদস্য। তার ভাই নওয়াজ শরিফও একাধিকবার দেশটির প্রধানমন্ত্রী হয়েছেন। বর্তমানে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ।

অন্যদিকে সিন্ধু প্রদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাবশালী ভুট্টো পরিবার। পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির মাধ্যমে এই পরিবার সিন্ধুর রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেছে। বর্তমানে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এই পরিবারের সঙ্গে যুক্ত। তার ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারিকেও ভবিষ্যৎ জাতীয় নেতা হিসেবে দেখা হয়।

কেন প্রদেশ ভাঙার পরিকল্পনা

পরিকল্পনার সমর্থকরা বলেন, বড় প্রদেশে প্রশাসন পরিচালনা কঠিন। দুর্নীতি ও দুর্বল স্থানীয় সরকারব্যবস্থার কারণে সাধারণ মানুষও ভোগান্তিতে পড়ছেন। পাঞ্জাবের গ্রামীণ এলাকার অনেক মানুষকে জমি-সংক্রান্ত বিরোধ মেটাতে ঘণ্টার পর ঘণ্টা ভ্রমণ করতে হয়।

তবে সমালোচকরা বলছেন, ছোট প্রদেশ তৈরি করলেই এসব সমস্যা সমাধান হবে না। তাদের আশঙ্কা, নতুন প্রদেশ তৈরি হলে নতুন প্রশাসনিক পদ সৃষ্টি হবে। এতে সরকারি ব্যয় বাড়তে পারে এবং রাজনৈতিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের জন্য নতুন পদ তৈরির সুযোগ তৈরি হতে পারে।

সেনাবাহিনীর ক্ষমতা নিয়ে প্রশ্ন

প্রদেশ পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে। গত দুই বছরে পাকিস্তানের সংবিধানে দুই দফা বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এছাড়া নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট বা এফসিসি গঠন করা হয়েছে। সমালোচকদের অভিযোগ, এই আদালতে সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রভাব রয়েছে।

পাকিস্তানে সামরিক বাহিনীর বাইরেও প্রভাব বেড়েছে সেনাপ্রধান আসিম মুনিরের। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে অনেকেই সেনাবাহিনীর ওপর নির্ভরশীল নেতা হিসেবে দেখেন।

অর্থনৈতিক সংকটও বড় কারণ

রাজনৈতিক ক্ষমতার পাশাপাশি পাকিস্তানের অর্থনৈতিক সংকটও এই পরিস্থিতিকে জটিল করে তুলেছে। গত সেপ্টেম্বরে দেশটিতে মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৩ শতাংশ। ঋণ পরিশোধ ও সরকারি ব্যয়ের পর কেন্দ্রীয় সরকারের হাতে উন্নয়ন বা অন্যান্য খাতে ব্যয়ের জন্য খুব বেশি অর্থ থাকছে না। জ্বালানি ও কর বাড়ানো নিয়েও সাম্প্রতিক সময়ে অসন্তোষ দেখা দিয়েছে।

সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের একটি অংশ মনে করছে, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তান কিছু সাফল্য পেলেও দেশের ভেতরে বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব সেই সাফল্য ধরে রাখতে পারছে না।

বাস্তবায়ন কতটা সম্ভব

পাকিস্তানের বর্তমান সংবিধান অনুযায়ী, কোনো প্রদেশ ভাগ করতে হলে সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। এ কারণে পরিকল্পনাটি বাস্তবায়ন সহজ নয়।

Mahi Add for Potaka

পাঞ্জাবের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি হয়তো শেষ পর্যন্ত এতে সম্মত হতে পারে। কিন্তু সিন্ধুর পিপিপির জন্য বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ, সিন্ধু প্রদেশই দলটির রাজনৈতিক ও সাংগঠনিক ক্ষমতার অন্যতম ভিত্তি। এরই মধ্যে সিন্ধু বিধানসভা প্রদেশ ভাগের পরিকল্পনার বিরোধিতা করে একটি প্রস্তাবও পাস করেছে।

ইমরান খানের জনপ্রিয়তা বড় চ্যালেঞ্জ

সেনাপ্রধানের প্রভাব বাড়লেও তার সামনে বড় চ্যালেঞ্জ ইমরান খান। কারাগারে থাকলেও ইমরান এখনো পাকিস্তানের রাজনীতিতে ব্যাপক জনপ্রিয়। পিটিআইয়ের সমর্থকরা তাকে মুক্ত করার দাবিতে নিয়মিত কর্মসূচি পালন করছেন। ফলে প্রদেশ পুনর্গঠন বা ক্ষমতার কাঠামো পরিবর্তনের মতো বড় সিদ্ধান্ত নিতে গেলে নতুন করে রাজনৈতিক বিরোধ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রদেশ পুনর্গঠনের বিতর্ক পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনী ও বেসামরিক সরকারের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সূত্র: দ্য ইকোনমিস্ট

পতাকানিউজ/এমএম

বিষয় :ক্ষমতাপাকিস্তান
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা টিকটকে এক ক্লিকে কেনাকাটা টিকটকে এক ক্লিকে ‘কেনাকাটা’
পরের লেখা Last Match Messi আর্জেন্টিনার বড় জয়, বিদায় লিওনেল মেসি
Ad imageAd image
আরও পড়ুন
ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ

ডাক অধিদপ্তরে ৩৬ পদে নিয়োগ, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

কিং কাপে পেনাল্টি মিস করলেন নেইমার

রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি

রোহিঙ্গা শিবিরে দিনভর ডাচেস সোফি, জানলেন নারী-শিশুদের পরিস্থিতি

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর হামলা

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

সর্বশেষ
ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?