পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরান আবারও আলোচনায় বসতে পারে। এর আগে গত শনিবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। কিন্তু ২১ ঘণ্টার দীর্ঘ আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান।
ইরানের একটি সূত্র সংবাদমাধ্যম মার্কিন সংবাদমাধ্যমকে সিএনএনকে শুক্রবার, ১৮ এপ্রিল এ তথ্য জানায়। আর এ আলোচনাকে সামনে রেখে রবিবার, ১৯ এপ্রিল ইসলামাবাদে এসে পৌঁছাতে পারেন দুদেশের আলোচনাকারীরা।
এর মধ্যে পাকিস্তান কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে, যাতে দুপক্ষকে আবার আলোচনার টেবিলে বসানো যায়।
টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়। এরপর গত বৃহস্পতিবার লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতির চুক্তি হয় ইসরায়েলের। এর প্রেক্ষিতে হরমুজ প্রণালি খুলে দেয় ইরান।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চূড়ান্ত শান্তি চুক্তি হলে তিনি নিজেও ইসলামাবাদ সফর করতে পারেন। তার দাবি, আলোচনার অনেক বিষয়েই ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।
পতাকানিউজ/আরবি

