বগুড়ার কাহালু উপজেলায় ট্রাক চাপায় আনোয়ারুল ইসলাম (৩৫) নামের এক চার্জার ভ্যানের আরোহী নিহত হয়েছে। শুক্রবার, ১৪ নভেম্বর ভোর সাড়ে ৫টায় উপজেলার মালঞ্চা আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আনোয়ারুল উপজেলার মালঞ্চা ইউনিয়নের বিশাবড়গাছা (চুনাগাড়ি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, আনোয়ারুল ইসলাম পাখি শিকার করার জন্য একটি চার্জার ভ্যানে চড়ে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা অজ্ঞাতনামা একটি ট্রাক তার ভ্যানটিকে চাপা দিলে আনোয়ারুল ঘটনাস্থলেই মারা যায়।
কাহালু থানার উপ-পরিদর্শক জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে কাহালু থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের করা হয়েছে।’
পতাকানিউজ/পিএম/এএইচ

