শ্রদ্ধা আর ভালোবাসার মধ্য দিয়ে সারা দেশের ন্যায় পাবনাতেও পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
বুধবার, ৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় পাবনা জেলা পরিষদের সামনে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি।
এসময় পাবনা সদর আসনের সাংসদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আবু আশ্রাফ, র্যাব কমান্ডারসহ বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে জুলাই শহীদদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। পরে আরিফপুর গোরস্থানে জুলাই আন্দোলনে দুই শহীদের কবর জিয়ারত করা হয়।
এছাড়াও সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পতাকানিউজ/এসএমআর/আরবি

