পতাকা নিউজ
বুধবার ১৪ অক্টোবর ২০২৬
চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অসুস্থ

চুয়েটে অবরুদ্ধ উপাচার্য অসুস্থ

এইচএসসির ফল কবে?

এইচএসসির ফল কবে?

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: পাবনায় মানসিক হাসপাতালের ‘মানসিক যন্ত্রণা’
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

পাবনায় মানসিক হাসপাতালের ‘মানসিক যন্ত্রণা’

আঙুল ফুলে কলাগাছ শাহনাজ চম্পা

পতাকা সারথি
বৃহস্পতিবার ১ অক্টোবর ২০২৬ ৮:৫১ অপরাহ্ণ
মানসিক হাসপাতাল
পাবনা শহরের জনবহুল এলাকায় অবস্থিত বাংলাদেশ মানসিক হাসপাতাল। রোগীর সিট-ই বলে দেয় কতোটা গাদাগাদি অবস্থা। ছবি : পতাকানিউজ

নানা অনিয়ম আর অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে পাবনা শহরে অবস্থিত বাংলাদেশ মানসিক হাসপাতালের কার্যক্রম। বিষয়টি জানলেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইকক্ষে গাদাগাদি করে রোগী রাখা, অস্বাস্থ্যকর পরিবেশ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, একই হাসপাতালে মানসিক রোগী ও মাদকসেবী রোগীদের চিকিৎসাসহ নানা বিভিন্ন সমস্যার মধ্যে চলছে এই বেসরকারি হাসপাতালটির চিকিৎসাসেবা।

হাসপাতালটির নেপথ্যে মালিক পাবনা মানসিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ সুলতানা চম্পা। কিন্তু ‘কাগুজে’ মালিক তার বড় ছেলে ইউসুফ বিন মিজান। এই ক্লিনিক ব্যবসা করে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়ে উঠেছেন শাহনাজ সুলতানা ওরফে চম্পা। সরকারি হাসপাতালে চাকরি করে তিনি কোন নিয়মে বেসরকারি হাসপাতাল চালাচ্ছেন তা নিয়েও উঠেছে প্রশ্ন।

পাবনা পৌর শহরে জায়গা কিনে কোটি টাকা খরচে বাড়ি করেছেন, ছোট ছেলেকে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করাচ্ছেন। যদিও তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নিতে দুদক ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

সম্প্রতি পাবনা মধ্য শহরের সোনাপট্টি এলাকায় বাংলাদেশ মানসিক হাসপাতাল ও মাদক নিরাময় কেন্দ্র সরেজমিনে পরিদর্শনকালে অনিয়মের নানা চিত্র দেখা যায়। অফিসে ঢুকতেই প্রধান ফটকে চোখে পড়ে তালা। ডাকতেই বেরিয়ে আসেন হাসপাতালটির ম্যানেজার পরিচয় দেওয়া আকাশ হোসেন। সাংবাদিক পরিচয় পেয়ে তিনি তালা খুলে ভেতরে প্রবেশের সুযোগ দেন।

‘ভারতের আন্দোলন বাংলাদেশকে দেখে অনুপ্রাণিত’
৩ বছর পর পর্দায় শাহরুখ
ক্যান্সারসহ ৭ রোগের অনুদানে নতুন নীতিমালা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বাংলাদেশ মানসিক হাসপাতাল ও মাদক নিরাময় কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। একটি ভবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম তলা ভাড়া নিয়ে চলছে হাসপাতালটি। হাসপাতালের রোগীর ক্যাপাসিটি অনুমোদন রয়েছে ১৭ জনের। অথচ বর্তমানে হাসপাতালে রোগী আছে ২৮ জন। ১১ জন রোগী বেশি রাখা হয়েছে। ওয়ার্ডগুলো ঘুরে দেখা যায়, একটি ওয়ার্ডের প্রতিটি শয্যার মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব থাকার নিয়ম থাকলেও সেখানে মানা হয়নি। এক রুমে ৫টি বেড একসাথে লাগানো। সেখানেই গাদাগাদি করে থাকছে রোগীরা। পাশের ছোট্ট একটি কক্ষে চলে রোগীদের খাবার। পাশেই টয়লেট। এ সময় হাসপাপতালটিতে অন্য কোনো নার্সের (পুরুষ বা মহিলা) দেখা মেলেনি। মধ্য শহরে জনবহুল এলাকায় হাসপাতালটির অবস্থান হলেও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়নি। 

ম্যানেজার আকাশ হোসেন জানান, হাসপাতালটিতে ঢাকা ও পাবনার তিনজন মানসিক ডাক্তার রোগী দেখেন। এর  মধ্যে ঢাকা থেকে একজন ডাক্তার সপ্তাহে একদিন আসেন। পাবনার ডাক্তার যখন প্রয়োজন তখন এসে রোগী দেখেন। এছাড়া সবসময় কোনো ডাক্তার সেখানে থাকেন না।

প্রাপ্ত তথ্য বলছে, নেপথ্যে হাসপাতালটির মালিক পাবনা মানসিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ সুলতানা চম্পা। কিন্তু আইনের চোখ ফাঁকি দিতে খাতা কলমে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক দেখানো হয়েছে তার বড় ছেলে ইউসুফ বিন মিজানকে। তাকে হাসপাতালটিতে খুব একটা দেখা যায় না। কারণ সবকিছু পরিচালনা করেন শাহনাজ সুলতানা ওরফে চম্পা। তিনি ১৯৯৮ সালে পাবনা মানসিক হাসপাতালে নার্স হিসেবে যোগ দেন। এরপর থেকে এখনও বহাল তবিয়তে একই হাসপাতালে চাকুরী করছেন চম্পা।

বদলীযোগ্য চাকরি হলেও তাকে এতবছরে একবারও কোথাও বদলি করা হয়নি। সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মানসিক হাসপাতালে ডিউটি করে নির্দিষ্ট সময়ের আগেই ছুটে যান নিজের প্রতিষ্ঠানে। অভিযোগ রয়েছে, দালালের মাধ্যমে পাবনা মানসিক হাসপাতাল থেকে রোগী নিয়ে আসেন নিজের ক্লিনিকে। মানসিক হাসপাতালের সরকারি ওষুধ কারচুপিরও অভিযোগ রয়েছে। আর এসব অপকর্ম তিনি সিভিল সার্জন ও মাদক নিয়ন্ত্রণ অফিসকে ম্যানেজ করে চালিয়ে যাচ্ছেন।

খোঁজ নিয়ে  জানা যায়, মানসিক হাসপাতালের চাকুরী আর নিজের ক্লিনিক ব্যবসা করে অল্প সময়ে আঙুল ফুলে যেন কলা গাছ হয়ে উঠেছেন শাহনাজ সুলতানা চম্পা। পৈত্রিক বাড়ি ঈশ্বরদীতে হলেও পাবনা পৌর শহরের পাওয়ার হাউজপাড়া এলাকায় কোটি টাকা খরচে জায়গা কিনে বহুতল ভবন করেছেন। ছোট ছেলে ইউনুস বিন মিজানকে অর্ধকোটি টাকা খরচে অস্ট্রেলিয়ায় পাঠিয়েছেন লেখাপাড়া করার জন্য।

লাইসেন্সের কাগজপত্র যাচাই করে দেখা যায়, পরিবেশ অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালে। ফায়ার সার্ভিসের লাইসেন্স ২০২৫ সালে শেষ হয়েছে। এটিও নবায়ন হয়নি। একইভাবে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ শেষ হলেও নবায়ন করা হয়নি। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদ আছে ২০২৬ সাল পর্যন্ত।

Shajanaj Sultana Champa
বাংলাদেশ মানসিক হাসপাতালের নেপথ্য মালিক পাবনা মানসিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাহনাজ সুলতানা চম্পা। ছবি : পতাকানিউজ

সাংবাদিক আসার খবর পেয়ে মানসিক হাসপাতাল থেকে নিজের বাংলাদেশ মানসিক হাসপাতাল ও মাদক নিরাময় কেন্দ্রে ছুটে আসেন শাহনাজ সুলতানা চম্পা। জানতে চাইলে তিনি বলেন, ‘করোনাকালে বড় ছেলেটা বিপথে চলে যাবে ভেবে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে এই হাসপাতালটি করে দিয়েছি। তার নামেই সবকিছু, সেই মালিক। আমি মা হিসেবে তার পাশে রয়েছি।’

তিনি আরো বলেন, ‘ছোট ছেলে স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়তে গেছে। আমার কাজিনরা আর্থিক সহযোগিতা করে তাকে পাঠিয়েছে। বাড়ির জায়গা কেনা ও বাড়ি করার ক্ষেত্রে আমার ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছি আর ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করেছি। আর শহরের মধ্যে ওই সময় নিজস্ব ভবন ছিল না, তাই ভবন ভাড়া নিয়ে হাসপাতালটি করা হয়েছে। তবে শহরের বাইরে গাছপাড়া এলাকায় জায়গা কিনে সেখানে হাসপাতালটি স্থানান্তরের প্রক্রিয়া চলছে। কেউ হয়তো ষড়যন্ত্রমুলক শত্রুতাবশত আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।’

পাবনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী বলেন, ‘বাংলাদেশ মানসিক হাসপাতালের পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া আছে। তাদের নবায়ন করতে বলা হয়েছে। এছাড়া শহর থেকে বাইরে হাসপাতালটি স্থানান্তর করবে বলে আগামী দুই বছর সময় নিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে স্থানান্তর না করলে ব্যবস্থা নেওয়া হবে।’

মাছ ব্যবসায়ীদের অপমান

পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. শহিদুল মান্নাফ কবির বলেন, পাবনায় দুটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লাইসেন্স রয়েছে। দুইটারই লাইসেন্স নবায়ন করা আছে। তার মধ্যে একটি বাংলাদেশ মানসিক হাসপাতাল ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। তাদের রোগী কম থাকায় সেভাবে পর্যবেক্ষণ করা হয় না। তবে এর আগেও অভিযোগ ওঠায় তাদের সতর্ক করা হয়েছে। আবার যেহেতু প্রশ্ন উঠেছে তাদের নজরদারির মধ্যে আনা হবে।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন, এসব হাসপাতালের লাইসেন্স দেয় স্বাস্থ্য অধিদপ্তর। আমরা শুধু তাদের দেখভাল করি। কিছু হাসপাতালে অনুমোদিত বেডের বাইরে বেশি রোগী রাখা হয়। আমরা তাদের বলেছি নির্ধারিত বেডের বাইরে যেন তারা বেশি রোগী ভর্তি না করে। এখানে আমরা ম্যানেজ হয়ে দেখি না কিছু বিষয়টা এমন নয়। সরকার লাইসেন্স দিয়েছে। তারা হয়তো সেগুলো নবায়ন করতে গড়িমসি করে। তারপরও বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। কোনো ব্যতয় পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

-পতাকানিউজ/এমএসআর

বিষয় :পাবনামানসিকমানসিক রোগ
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা মাছ ব্যবসায়ী ‘গা দিয়ে দুর্গন্ধ আসে’ – ইউএনও কার্যালয়ে মাছ ব্যবসায়ীদের অপমান
পরের লেখা বিশ্ববাজারে বেড়েই চলেছে তেলের দাম। বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
Ad imageAd image
আরও পড়ুন
সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

সৌদি আরবে আটকা ঈশ্বরদীর ৫০ ওমরাহযাত্রী

এবার হ্যাকারদের নিশানায় সুপারমার্কেটের ‘ফ্রিজ’

এবার হ্যাকারদের নিশানায় সুপারমার্কেটের ‘ফ্রিজ’

এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কড়া হুঁশিয়ারি

এলপিজি ধর্মঘট নিয়ে সরকারের কড়া হুঁশিয়ারি

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন

সৌদি আরবের তিন স্থান খালি করার হুমকি

সৌদি আরবের তিন স্থান খালি করার হুমকি

সর্বশেষ
বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

বাংলাদেশকে হতাশ করে অবিশ্বাস্য ড্র আফগানিস্তানের

অবরুদ্ধ দশা থেকে ‘মুক্ত’ চুয়েট উপাচার্য

অবরুদ্ধ দশা থেকে ‘মুক্ত’ চুয়েট উপাচার্য

‘জীবিত-মৃত যেভাবেই হোক ছেলেকে চাই’

‘জীবিত-মৃত যেভাবেই হোক ছেলেকে চাই’

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, গ্রেপ্তার ২ আসামি কারাগারে

ইউনূসকে হেনস্তার দায় হাসিনার ওপর দিলেন শফিকুর

ইউনূসকে হেনস্তার দায় হাসিনার ওপর দিলেন শফিকুর

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?