পতাকা নিউজ
বৃহস্পতিবার ৯ এপ্রিল ২০২৬
Primeminister Meet

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: পাহাড় কেটে ভবন নির্মাণ, ধসের শঙ্কা
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

পাহাড় কেটে ভবন নির্মাণ, ধসের শঙ্কা

পতাকা সারথি
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ৯:০১ অপরাহ্ণ
পাহাড় কেটে ভবন নির্মাণ করছেন প্রভাবশালীরা
পাহাড় কেটে ভবন নির্মাণ করছেন প্রভাবশালীরা

চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড় কেটে নির্মাণ করা হচ্ছে বহুতল পাকা ভবন। এতে পাহাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হওয়ার পাশাপাশি বেড়েছে ভূমিধসের ঝুঁকি। ‘বন বিভাগের জায়গায়’ ভবন করা হলেও সংশ্লিষ্টদের ভূমিকা রহস্যজনক। উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইছহাক মিয়া সড়ক সংলগ্ন মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ভবন নির্মাণ করা হচ্ছে।

স্থানীয়রা জানান, পাহাড় কাটে বেশিরভাগ রাতের সময়ে। যাতে প্রশাসনসহ সাধারণ মানুষের নজরে না পড়ে। তবে দিনের বেলায়ও প্রকাশ্যে মাটি পরিবহনের দৃশ্য চোখে পড়ে। পাহাড় কাটার কারণে বর্ষা মৌসুমে ছোট ছোট ফাটল দেখা দিচ্ছে। যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে।

স্থানীয়রা আরও জানান, পাহাড় কেটে পাকা ভবন নির্মাণের ঘটনা নতুন নয়, তবে সাম্প্রতিক সময়ে তা ভয়াবহ রুপ নিয়েছে। স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে পরিবেশের উপর এই হুমকি প্রতিনিয়ত বাড়ছে।

সরেজমিনে দেখা যায়, চুনতি ইউনিয়নের ইছহাক মিয়া সড়ক সংলগ্ন মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশে পাহাড় কেটে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে পিলার তৈরি করে ভবনের ভিত্তি দৃশ্যমান করা হয়েছে। পাহাড় কেটে ভবন নির্মাণ কার্যক্রম লোকচক্ষুর আড়াল করতে সড়কের পাশে কালো পলিথিন দিয়ে ঢেকে দেয়া হয়েছে।

ভোজ্যতেল মজুত করায় ২ লাখ টাকা জরিমানা
গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন
চউক পরিদর্শনে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, প্রবাসী শরাফত আলী পাহাড় কেটে এই পাকা ভবন নির্মাণ করছেন। বনবিভাগের লোকজন এসে কয়েকবার বাধা দেয়ার চেষ্টা করেছেন। কিন্তু ভবন নির্মাণ কাজ তদারকিতে থাকা লোকজন তাদেরকে পাহাড় কাটার স্থানে যেতে দেয়নি। বনবিভাগের লোকজনকে উল্টো হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছেন। তাই স্থানীয় সংবাদকর্মীরা নিরাপত্তার স্বার্থে ড্রোন উড়িয়ে পাহাড় কেটে ভবন নির্মাণের স্থান পর্যবেক্ষণ করেন।

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন জানান, ‘আমরা বহু বছর যাবত এখানে বসবাস করে আসছি। আগে এখানে সবুজ পাহাড় ছিল। এখন পাহাড় কেটে বাড়ি নির্মাণ করা হচ্ছে। বর্ষায় পাহাড় ধসে পড়লে বেশি ক্ষতি হবে আশপাশে বসবাসকারী মানুষদের।’

পরিবেশ কর্মী সানজিদা রহমান জানান, ‘পাহাড় কেটে স্থাপনা নির্মাণ অব্যাহত থাকলে এলাকায় পানি ধারণক্ষমতা কমে যেতে পারে। যার ফলে বর্ষা মৌসুমে হঠাৎ বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকি বাড়বে। এছাড়া পাহাড় ক্ষয় হওয়ার ফলে আশেপাশের ছড়া–খাল ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে পাহাড় ধ্বংস হলে জীববৈচিত্র্য নষ্ট হবে এবং বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল চিরতরে হারিয়ে যাবে। যার প্রভাব দীর্ঘমেয়াদে পুরো পরিবেশ ব্যবস্থার উপর পড়বে।’

এ বিষয়ে জানতে ভবন মালিক শরাফত আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেয়ার পর তিনি পরে ফোন করবেন বলে কল কেটে দেন।

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম জানান, ‘পাহাড় কেটে যে স্থানে পাকা ভবন নির্মাণ করা হচ্ছে, সেখানে খাস খতিয়ানভুক্ত ও বন বিভাগের জায়গা দুটিই রয়েছে। এভাবে নির্বিচারে পাহাড় কাটা কোনোভাবেই কাম্য নয়।’

চুনতি রেঞ্জের আওতাধীন সাতগড় বনবিট কর্মকর্তা মো. মহসীন আলী ইমরান জানান, ‘খবর পেয়ে কয়েকবার পাহাড় কেটে পাকা ভবন নির্মাণের স্থানে গিয়ে বাধা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু প্রতিবার ভবন নির্মাণে জড়িতদের উগ্র আচরণের কারণে ঘটনাস্থল থেকে ফিরে আসতে বাধ্য হয়েছি।’

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) দেলোয়ার হোসেন জানান, ‘খোঁজখবর নিয়ে জানা গেছে ওই পাহাড়টি খাস খতিয়ানভুক্ত। বনের জায়গায় পাহাড় কেটে বসতঘর নির্মাণ করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন জানান, ‘পাহাড় কাটা দণ্ডনীয় অপরাধ। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পতাকানিউজ/এইচএম/এএইচ

শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা সহকর্মীকে সবসময় জ্ঞান না দিয়ে সহযোগী হোন!
পরের লেখা চন্দনাইশে র‌্যালি ও সমাবেশ বিএনপির চন্দনাইশে ধানের শীষ ছাড়া অন্য কিছু মানবে না বিএনপি
Ad imageAd image
আরও পড়ুন
পাবনা

বিএনপি নেতার মাদকাসক্ত ছেলের কাণ্ড, অতঃপর…

Election commission

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ বৃহস্পতিবার

21 July

জুলাই যোদ্ধাদের সুরক্ষা বিল সংসদে পাস

যুদ্ধ বিরতির পর হরমুজ প্রণালি সচল

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি সচল : পাল তুলেছে বাংলার জয়যাত্রা

রাজশাহী

ভোজ্যতেলের বাজারে অসাধু ব্যবসায়ীদের শাস্তি দাবি

সর্বশেষ
চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস বিক্রেতাকে হত্যা

স্ত্রীকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে গেল স্বামী

tulip siddiq

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১৬ এপ্রিল

DGFI Afjal Naser

ফের রিমান্ডে ডিজিএফআই’র সাবেক পরিচালক আফজাল নাছের

Band Awamilig

নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম

বগুড়া-৬ ও শেরপুর-৩

সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩
৪৫৬৭৮৯১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?