থানাহাজত থেকে আসামিদের নিয়ে হবিগঞ্জ আদালতে যাওয়ার সময় পিকআপ উল্টে পাশের খালে পড়ে যায়। এতে পুলিশ-আসামিসহ ৭ জন আহত হয়েছেন। বুধবার, ২৫ ফেব্রুয়ারি দুপুরে হবিগঞ্জ বানিয়াচং সড়কের কবীরপুর নামক স্থানে এ ঘটনা ঘটে ।
বানিয়াচং থানার ডিউটি অফিসার এসআই শক্তিপদ চক্রবর্তী জানান, সিআর মামলায় গ্রেপ্তার তিন আাসামি রাবিয়া খাতুন, মুস্তাকিম ও যতীন্দ্রকে আদালতে হাজির করতে একটি পিকআপে তাদের নিয়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। পিকআপটি কবীরপুর ব্রিজের কাছে মোড় নেয়ার সময় চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে গাড়িটি পাশের খালে উল্টে পড়ে।
পরে স্থানীয়রা দুর্ঘটনা কবলিত গাড়ি থেকে কনস্টেবল আশিক, সাইদুল, আকলিমা, চালক বাবুলসহ তিন আসামিকে উদ্ধার করে।
আহত রাবিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ৬ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পতাকানিউজ/এসসি/আরবি

