ফেনীর দাগনভূঞা থানার একটি পুকুর থেকে ২১৯ পিস শর্টগানের গুলি উদ্ধার করেছে পুলিশ। রবিবার, ২২ ফেব্রুয়ারি সকালে ওই পুকুরে সেচে গুলিগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) সৈয়দ মুমিদ রায়হান।
তিনি জানান, দাগনভূঞা থানার পুকুরে গণঅভ্যুত্থানকালে মিসিং হওয়া কিছু অস্ত্র রয়েছে-এমন তথ্যে আমরা ওই পুকুরে সেচ দিই। একপর্যায়ে পুকুরে অক্ষত অবস্থায় ২১৯টি শর্টগানের গুলি পাওয়া যায়। গুলির মাঝে বাংলাদেশ পুলিশ লেখা রয়েছে।
তল্লাশি শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।
পতাকানিউজ/এএএম/আরবি

