তিন পুলিশ সুপার (এসপি) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন উপ-কমিশনারকে (ডিসি) নতুন কর্মস্থলে বদলি করেছে সরকার। মঙ্গলবার, ১০ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুনকে পিবিআইয়ের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার মো. তারেক মাহমুদকে হবিগঞ্জের পুলিশ সুপার, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) বিশেষ পুলিশ সুপার ও পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
পতাকানিউজ/আরবি

