বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে আয়ারল্যান্ড ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার, ৫ নভেম্বর পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ও উত্তর আয়ারল্যান্ডের প্রথম পুলিশ ন্যায়পাল ব্যারোনেস নুয়ালা ও’লোন এবং ভারতে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত কেভিন কেলি।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল বাংলাদেশের পুলিশ সংস্কার প্রক্রিয়া নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেন। আইজিপি বাহারুল আলম বাংলাদেশ পুলিশের চলমান সংস্কার কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ আধুনিক ও জনবান্ধব সেবার দিকে অগ্রসর হচ্ছে। এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক সহযোগিতা আমাদের আরও শক্তিশালী করবে।
এ সময় পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পতাকানিউজ/এআই

