বাংলাদেশ পুলিশের ৪৯ জন পরিদর্শককে (নিরস্ত্র) বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার, ১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, তারা বিধি অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
অবসরে পাঠানো এসব কর্মকর্তার সরকারি চাকরির মেয়াদ ইতোমধ্যে ২৫ বছর পূর্ণ হয়েছে। ফলশ্রুতিতে, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান প্রয়োগ করে বৃহত্তর জনস্বার্থে তাদেরকে চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।
অবসরে পাঠানো ৪৯ পুলিশ কর্মকর্তা হলেন
জামালপুর জেলা কোর্ট পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আবুল হোসেন, নোয়াখালী সদর সার্কেল অফিসের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম মোল্যা, চাঁপাইনবাবগঞ্জ জেলা অপরাধ শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মুজিবুর রহমান, এসবির স্কুল অব ইন্টেলিজেন্সের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাঃ জাবেদুল ইসলাম, ৫. জামালপুরের দেওয়ানগঞ্জ সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মজিবর রহমান, গাজীপুর রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ.কে.এম মিজানুল হক, গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মীর মোশারফ হোসেন, চাঁদপুর কন্ট্রোলরুমের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. সফিকুল ইসলাম, ঢাকার সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনিরুজ্জামান, টাঙ্গাইল কোর্ট পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আজহারুল ইসলাম সরকার, পিপিএম, ঢাকা জেলা থেকে সাময়িক বরখাস্ত অবস্থায় বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামরুল ইসলাম, এসবির প্লানিং রিসার্চের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এ এফ এম নাসিম, পিবিআই ঢাকা মেট্রো সিটির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মোফাজ্জেল হোসেন, সিআইডির ঢাকা মেট্রো সাউথের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ, মাগুরা জেলা কোর্ট পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সুনীল কুমার কর্মকার, কুষ্টিয়া জেলা ডিবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক এ কে এম আজমল হুদা, গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২-এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক স্বপন কুমার মজুমদার, মুন্সিগঞ্জ সিআইডির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. বেলায়েত হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি মো. মেহেদী হাসান, পিপিএম-সেবা, পিবিআইয়ের রেকর্ড সেকশনের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান, ২১. ঢাকার সিআইডির লজিস্টিকস শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. এনামুল হক, ২২. কক্সবাজার সিআইডির নিরস্ত্র পুলিশ পরিদর্শক বেলাল উদ্দিন জাহাঙ্গীর, চট্টগ্রাম পিবিআইয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. বাবুল আকতার, এসবির রাজনৈতিক সেন্ট্রালের নিরস্ত্র পুলিশ পরিদর্শক ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা, লক্ষ্মীপুর জেলা কোর্ট পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক এম. এ. জলিল, রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী সাহান হক, রাজশাহীর সারদা বিপিএর সি-স্টোরের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মশিউর রহমান, পিপিএম (বার), গাজীপুর জোন ট্যুরিস্ট পুলিশের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মাহমুদুল হক, ঢাকার সিআইডির মিডিয়া শাখার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলাম, এন্টি টেররিজম ইউনিটের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাহিদুর রহমান, খাগড়াছড়ি এএসটিসির নিরস্ত্র পুলিশ পরিদর্শক বি. এম. ফরমান আলী, পিপিএম-সেবা, নোয়াখালী পিটিসির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম, খুলনা পিটিসির নিরস্ত্র পুলিশ পরিদর্শক প্রলয় কুমার সাহা, ১ এপিবিএনের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মিজানুর রহমান, কক্সবাজার জোন ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) কে. এম. আশরাফ উদ্দিন, চট্টগ্রাম রেলওয়ে জেলার নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. নুরুল হুদা, জামালপুর বাহাদুরাবাদ ঘাট নৌ থানার ইনচার্জ ও নৌ পুলিশ টাঙ্গাইল অঞ্চলের নিরস্ত্র পুলিশ পরিদর্শক নিবারন চন্দ্র বর্মন, পিপিএম, রাজশাহী জেলার তানোর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি এস এ মাসুদ পারভেজ, রাজশাহীর সারদা বিপিএর নিরস্ত্র পুলিশ পরিদর্শক শেখ মো. গোলাম মোস্তফা, ঝালকাঠি ডিএসবির ডিআইও-১ ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোস্তফা কামাল হায়দার, সিলেট সিআইডির নিরস্ত্র পুলিশ পরিদর্শক শাহ মো. হারুন অর রশীদ, ঢাকার এন্টি টেররিজম ইউনিটের নিরস্ত্র পুলিশ পরিদর্শক খায়রুল ফজল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবি-নর্থের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেন, এসবির কেপিআইয়ের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. এমদাদুল হক, কক্সবাজার ১৪ এপিবিএনের নিরস্ত্র পুলিশ পরিদর্শক সমীর চন্দ্র সূত্র ধর, টাঙ্গাইল নৌ পুলিশ অঞ্চলের যমুনা সেতু পশ্চিম নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান প্রধান, ঢাকার সিআইডির টিএইচবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নান্নু মোল্লা ও হাইওয়ে কুমিল্লার কুমিরা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি মো. জাকির রব্বানী।
পতাকানিউজ/আরবি

