আবু বক্করের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর বিকেলে তাকে গ্রেপ্তারে যায় চকরিয়া থানা পুলিশের একটি দল। এসময় পুলিশ দেখে পুকুরে ঝাঁপ দেন তিনি। পরে পুলিশ তাকে বুঝিয়ে পাড়ে তুলে আনে। ঘটনাটি ঘটেছে কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাঘর ঘোনা এলাকায়।
গ্রেপ্তারকৃত আবু বক্কর (৪৫) চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়র্ডের আজিজুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারি পরোয়ানার আসামি আবু বক্করকে গ্রেপ্তারে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সওদাগর ঘোনা এলাকায় যায় পলিশ। এসময় পুলিশ দেখে পার্শ্ববর্তী একটি পুকুরে ঝাঁপ দেন আসামি আবু বক্কর। ঝাঁপ দেয়ার পর সাতরিয়ে এদিক-ওদিক ছুঁটতে থাকেন।
এ বিষয়ে চকরিয়া থানার এসআই সুজন বলেন, আমাদের দেখে বক্কর পুকুরে ঝাঁপ দেয়। পরে তাকে থেকে বুঝিয়ে-শুনিয়ে পুকুর থেকে তুলে এনে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পতাকানিউজ/এমজেসি/আরবি

