চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানার ওসি মো. আফতাব হোসেনকে হঠাৎ বদলি করা হয়েছে। বৃহস্পতিবার, ১৪ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আফতাব হোসেনকে দামপাড়া পুলিশ লাইন্সে বদলি করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে বুধবার, ১৩ আগস্ট সন্ধ্যায় খুলশী এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা জব্দের ঘটনায় ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর জড়িত দুজনকে আটক করে পুলিশ।
গত সোমবার, ১১ আগস্ট সিএমপি কমিশনার হাসিব আজিজের সই করা এক গণবিজ্ঞাপ্তি জানানো হয়, মহানগর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও গ্রাম সিএনজিচালিত অটোরিকশা চলাচল অনুমোদিত নয়। এসব যানবাহনের কারণে নগরীতে তীব্র যানজট তৈরি হচ্ছে, সড়কে শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এরপরই নির্দেশনা অনুযায়ী নগরজুড়ে ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামে পুলিশ।
পতাকানিউজ/এএস/আরবি

