পতাকা নিউজ
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

নতুন রেকর্ডের অপেক্ষায় মেসি

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

এক মাসেও মেলেনি ইমনের খোঁজ

ভিডিও
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
      • ক্যাম্পাস
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
পড়ুন: পূজার বোনাসে বৈষম্য, চা শ্রমিকদের বিক্ষোভ
শেয়ার
পতাকা নিউজপতাকা নিউজ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • জাতীয়
  • দেশজুড়ে
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি
সার্চ
  • নতুন
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
    • বন্দর
    • কাস্টমস
    • ব্যাংক
    • বাণিজ্য সংবাদ
    • শেয়ারবাজার
    • শিল্প
    • কর্পোরেট
    • বিশ্ববাণিজ্য
  • জাতীয়
    • অপরাধ
    • শিক্ষা
    • স্বাস্থ্য
    • আইন-আদালত
    • নির্বাচন
    • পরিবেশ
    • সংবাদ
  • দেশজুড়ে
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • খুলনা
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • বিদেশ
    • প্রবাস
    • এশিয়া
    • ইউরোপ
    • আফ্রিকা
    • লাতিন আমেরিকা
    • অস্ট্রেলিয়া
    • যুক্তরাষ্ট্র
    • মধ্যপ্রাচ্য
    • কানাডা
    • পাকিস্তান
    • ভারত
    • মালয়েশিয়া
    • থাইল্যান্ড
    • চীন
  • ফিচার
    • প্রযুক্তি
    • শিল্প-সংস্কৃতি
    • ধর্ম
    • নারী ও শিশু
    • গণমাধ্যম
    • সম্পাদকের ভাবনা
  • শুভচিন্তা
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • তারা ঝলমল
    • টেলিভিশন
    • ঢালিউড
    • বলিউড
    • হলিউড
    • ওটিটি
    • নাটক
    • গান
  • বিচিত্রা
  • আটপৌরে
    • চাকরি
    • খাবার
    • বেড়ানো
    • ফ্যাশন
    • সাজগোজ
    • রান্না
  • সাহিত্য
  • ভিডিও
    • পডকাস্ট
  • ছবি
ফলো করুন
© 2025-2026 Potaka News. All Rights Reserved.

পূজার বোনাসে বৈষম্য, চা শ্রমিকদের বিক্ষোভ

পতাকা সারথি
বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ
পূজার বোনাসে বৈষম্য
তিনটি চা বাগানের শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন। ছবি : পতাকা নিউজ

আসন্ন শারদীয় দুর্গাপূজার আগে চুক্তি অনুযায়ী উৎসব বোনাস না দেওয়ার অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি চা বাগানের শ্রমিকেরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার আলীনগর চা বাগান হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় পূজার আগে ন্যায্য উৎসব বোনাস পরিশোধের দাবি জানান শ্রমিকেরা।

ডানকান ব্রাদার্সের মালিকানাধীন আলীনগর চা বাগান এবং এর ফাঁড়ি সুনছড়া ও কামারছড়া চা বাগানের পঞ্চায়েতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলীনগর চা বাগান পঞ্চায়েতের সভাপতি গণেশ পাত্র। বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরী, কামারছড়া চা বাগান পঞ্চায়েতের সভাপতি দিলিপ কৈরী, শ্রমিক নেতা সীতারাম বীন, সজল কৈরী ও শ্যামল গোস্বামী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চা শ্রমিকেরা সারা বছর রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে কঠোর পরিশ্রম করেন। অথচ বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বোনাস প্রদানে অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ তাদের।

রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু, মন্ত্রীকে নেওয়া হলো বিকল্প পথে
মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১৫ ডিসেম্বর
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি

শ্রমিক নেতাদের দাবি, বাংলাদেশ চা সংসদ ও বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বিসিএস-বাচাশ্রই) চুক্তি অনুযায়ী কর্মদিবস গণনা করে উৎসব বোনাস দেওয়ার কথা। কিন্তু সাপ্তাহিক ছুটি রোববার ও বার্ষিক ছুটির দিনগুলোর মজুরি দেওয়া হলেও সেসব দিনকে কর্মদিবস হিসেবে গণনা করা হচ্ছে না। বরং শ্রমিকেরা যেসব দিন সরাসরি কাজ করেছেন, শুধু সেসব দিন হিসাব করে বোনাস দেওয়া হয়েছে। এতে অনেক শ্রমিক ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

Mahi Add for Potaka

আলীনগর চা বাগানের প্রধান ব্যবস্থাপক এ জেড এম রফিউল আলম বলেন, চুক্তি অনুযায়ী শ্রমিকদের ন্যায্য উৎসব ভাতা দেওয়া হয়েছে। অন্য চা বাগানের সঙ্গে তুলনা করলেই হিসাবের বিষয়টি স্পষ্ট হবে।

অন্যদিকে শ্রমিক নেতারা দাবি করেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২(২ক) ধারা, বাংলাদেশ শ্রমবিধিমালা, ২০১৫-এর ১১১(৫) বিধি এবং ২০২৩ সালের ১০ আগস্ট প্রকাশিত চা-শিল্পের নিম্নতম মজুরির গেজেট অনুযায়ী উৎসব ভাতা দেওয়ার বিধান রয়েছে। তাদের দাবি, এসব বিধানে কাজে উপস্থিতির শর্তে উৎসব ভাতা দেওয়ার কথা বলা হয়নি।

বক্তারা দুর্গাপূজা শুরুর আগেই শ্রমিকদের প্রাপ্য উৎসব ভাতা পরিশোধের জন্য বাগান কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

একই দাবিতে বুধবার কমলগঞ্জের মিরতিংগা চা বাগানেও মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেন শ্রমিকেরা।

এদিকে গত ১২ অক্টোবর গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে চা-শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিক ও সাধারণ সম্পাদক হরিনারায়ন হাজরা জানান, ১৬ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হলেও অনেক বাগানের শ্রমিকেরা তখনো উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে বোনাস দেওয়া হয়েছে, সেখানেও পূর্ণাঙ্গ বোনাস দেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

বিবৃতিতে আরও বলা হয়, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর ও তিলকপুরসহ বিভিন্ন চা বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির ভিত্তিতে হাজিরা বা উৎসাহ বোনাস দেওয়া হয়েছে। এতে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা।

পতাকানিউজ/এমআরআর/এমএম

বিষয় :চা শ্রমিকপূজাবোনাস
শেয়ার
ফেসবুক হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ইমেইল কপি লিংক প্রিন্ট
আগের লেখা মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা বাংলাদেশের
পরের লেখা পাকা সড়কের অপেক্ষায় শত বছর পাকা সড়কের অপেক্ষায় শত বছর
Ad imageAd image
আরও পড়ুন
শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে

৪৫ বছর পর শেকড়ের খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা

৪৫ বছর পর শেকড়ের খোঁজে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

৬ শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ

সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, আটক ২

টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা

টেকনাফের পাহাড়ে সেনা সদস্য হত্যার ঘটনায় তিন মামলা, গ্রেপ্তার ৬

সর্বশেষ
আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

আ.লীগের জুলুম ও ডামি নির্বাচনে গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে : স্পিকার

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ

মেয়াদোত্তীর্ণ-নিবন্ধনহীন ওষুধ মজুদ, ফেনীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

প্রাথমিকে ভর্তি পরীক্ষা বন্ধ চেয়ে রিট

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

হামে শিশুমৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন : স্বাস্থ্যমন্ত্রী

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

ঘুষের লাখ টাকাসহ গ্রেপ্তার সার্ভেয়ার আসাদুলের ২ দিনের রিমান্ড

নিউজ আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
পতাকা নিউজ

পতাকা মিডিয়া লিমিটেড

সম্পাদক • তৌহিদুর রহমান
নির্বাহী সম্পাদক • এস এম রানা

ঢাকা অফিস

বাড়ি ৫৭, রোড ৮, ব্লক ডি, নিকেতন, গুলশান-১।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬

Email: [email protected]

চট্টগ্রাম অফিস

মমতাজ ছায়ানীড়, গাজী শাহ্ লেইন, চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম। ফোন: ০১৮১৮-৪৪৩৩০০

Email: [email protected]

কর্পোরেট অফিস

৩০১ সিডিএ এভিনিউ, শুলকবহর, চট্টগ্রাম।
ফোন: ০১৮৯০-৭২৭৬৭৬
  • আমাদের সম্পর্কে
  • শর্তাবলী
  • গোপনীয়তা নীতি
  • অনুসন্ধানী
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারাদেশ
  • বিদেশ
  • ফিচার
  • শুভচিন্তা
  • খেলা
  • তারা ঝলমল
  • বিচিত্রা
  • আটপৌরে
  • সাহিত্য
  • ভিডিও
  • ছবি

PotakaNews.com is a leading Bangladeshi online news portal delivering fast and reliable news on politics, crime, local affairs, business, sports, lifestyle, education, health, and more. Stay informed with breaking news, exclusive videos, and in-depth reports from across the nation.

© 2025-2026 Potaka Media Limited. All Rights Reserved. Website Powered by DigitB
Welcome Back!

Sign in to your account

ইউজার নেইম অথবা ইমেইল ঠিকানা
পাসওয়ার্ড

পাসওয়ার্ড ভুলে গেছেন?