চট্টগ্রামের ফটিকছড়িতে ইজিবাইক উল্টে লিলু রানী শীল (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার, ২৪ ডিসেম্বর দুপুর আড়াইটায় উপজেলার নারায়নহাট ইউনিয়নের নেপচুন চা বাগানের ৭ নম্বর সেকশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলু রানী শীল দাঁতমারা ইউনিয়নের তারাঁখো দক্ষিণ হিন্দুপাড়ার মিলন শীলের স্ত্রী। আহতরা হলেন- মিনু দে (৭৫) ও আনিমা দে (৩০)। তাদের মধ্যে মিনুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা একই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইস্পাহানী গ্রুপের নেপচুন চা বাগানের বৈরাগী আশ্রম মন্দিরে পূজা শেষে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে ঘটনাস্থলেই নিলু রানী শীলের মৃত্যু হয়। এসময় গাড়িতে থাকা আরও দুজনকে স্থানীয়রা উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মনোজ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ‘আহত দুজনকে হাসপাতালে আনা হলে তাদের মধ্যে মিনু দেকে চমেক হাসপাতালে পাঠানো হয়। আনিমা দে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর শোনা গেলেও মরদেহ এখনো হাসপাতালে আনা হয়নি।’
পতাকানিউজ/ওএআর/আরবি

